শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬

সাপ্তাহিক নবযুগ :: Weekly Nobojug

মুনা’র ন্যাশনাল  প্রেসিডেন্ট ইমাম দেলোয়ার 

নবযুগ রিপোর্ট

প্রকাশিত: ১৪:১৫, ৩০ অক্টোবর ২০২৬

মুনা’র ন্যাশনাল  প্রেসিডেন্ট ইমাম দেলোয়ার 

ছবি সংগৃহীত

মুসলিম উম্মাহ অব নর্থ আমেরিকা মুনার ন্যাশনাল প্রেসিডেন্ট পুনরায় নির্বাচিত হয়েছেন ইমাম দেলোয়ার হোসাইন। তিনি আগামী ২০২৭-২০২৮ সাংগঠনিক সেশনের জন্য এই পদে নির্বাচিত হন তিনি। দেলোয়ার হোসাইন এর আগে ২০১৭-১৮ সেশনে এক বার এবং তার আগে আরও এক বার মোট দুই দুই বার মুনার ন্যাশনাল প্রেসিডেন্ট ছিলেন।

সংগঠনের গঠণতন্ত্র অনুযায়ী সিনিয়র সদস্য ও সদস্যদের প্রত্যক্ষ ভোটে দুই বছরের জন্য ন্যাশনাল প্রেসিডেন্ট ও মজলিশে শুরার সদস্য নির্বাচন করেন সদস্যরা। নির্বাচন পরিচালনায় তিন সদস্য বিশিষ্ট কমিটির প্রধান ছিলেন আবুসামিহাহ সিরাজুল ইসলাম। অপর সদস্যরা ছিলেন মো: দিদারুল আলম ও আব্দুল্লাহ মুকিম। উত্তর আমেরিকায় বসবাসরত বাংলাদেশী-আমেরিকানদের সর্ববৃহৎ ইসলামিক সংগঠন মুনা। ইসলামের সুমহান বার্তা মানুষের কাছে পৌঁছে দেওয়াসহ দ্বীনের বিভিন্ন খেদমতে কাজ করে এই সংগঠন।
 

শেয়ার করুন: