শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬

সাপ্তাহিক নবযুগ :: Weekly Nobojug

নিউইয়র্কে রায়ান তাজ ও প্রমি তাজ নাইট’ ২৭ সেপ্টেম্বর

নবযুগ রিপোর্ট

আপডেট: ২১:২০, ১১ সেপ্টেম্বর ২০২৬

নিউইয়র্কে রায়ান তাজ ও প্রমি তাজ নাইট’ ২৭ সেপ্টেম্বর

ছবি : নবযুগ

প্রবাসে বাংলা সঙ্গীত ও সংস্কৃতির চর্চাকে আরও প্রাণবন্ত করার লক্ষ্যে নিউইয়র্কে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘এ মেসমারাইজিং মিউজিক্যাল নাইট’। আগামী ২৭ সেপ্টেম্বর রোববার সন্ধ্যায় উডসাইডের কুইন্স প্যালেসে এ সঙ্গীতানুষ্ঠানের আয়োজন করেছে লাইভফিউশন এন্টারটেইনমেন্ট। আয়োজকদের দেওয়া তথ্য অনুযায়ী, অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করবেন দুই জনপ্রিয় ও বাংলাদেশে জনপ্রিয় সঙ্গীতশিল্পী রায়ান তাজ ও প্রমি তাজ। তাঁদের পরিবেশনায় বিভিন্ন ধারার গান উপভোগের সুযোগ পাবেন নিউইয়র্ক ও আশপাশের এলাকার সঙ্গীতপ্রেমীরা।

কুইন্সের উডসাইডে ৩৭-১১, ৫৭ স্ট্রিটে অবস্থিত কুইন্স প্যালেসে অনুষ্ঠানটি শুরু হবে সন্ধ্যা সাতটা। জমকালো এ আয়োজনের টাইটেল স্পন্সর হিসেবে যুক্ত রয়েছে উৎসব গ্রুপ।
লাইভফিউশন এন্টারটেইনমেন্ট জানিয়েছে, নিউইয়র্কে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের এবং বাংলা সঙ্গীত ও সংস্কৃতির অনুরাগীদের জন্য একটি আনন্দময় ও স্মরণীয় সন্ধ্যা উপহার দিতেই এ আয়োজন। একই সঙ্গে প্রবাসে বেড়ে ওঠা নতুন প্রজন্মকে বাংলা গান ও সংস্কৃতির সঙ্গে আরও ঘনিষ্ঠভাবে পরিচিত করাও অনুষ্ঠানের অন্যতম লক্ষ্য।

আয়োজকদের প্রত্যাশা, পরিচিত শিল্পীদের পরিবেশনা, বাংলা গানের মনোমুগ্ধকর সব একক কম্পোজিশন, মায়াবী আবহের পাশাপাশি সঙ্গীত ও সংস্কৃতির একটি প্রাণবন্ত মিলনমেলায় পরিণত হবে এ আয়োজন। জীবনে পরিবার ও প্রিয়জনদের সঙ্গে আনন্দঘন সময় কাটানোর সুযোগ তৈরি করবে এই সঙ্গীত সন্ধ্যা। অনুষ্ঠানটি সফল করতে বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠান ও কমিউনিটি সংগঠন সহযোগী হিসেবে যুক্ত হয়েছে।
স্পন্সরদের মধ্যে রয়েছে সোশ্যাল কেয়ার নেটওয়ার্ক, গোল্ডেন এজ হোম কেয়ার, গুড নেবারহুড হোম কেয়ার, মাইগ্রেশন সার্ভিস ইন্টারন্যাশনাল, টিএমআর ট্রেনিং একাডেমি, আরমানা রেড রুন, সিলেট মোটরস এবং প্রাইম হেলথ এলএলসি। টিভি/মিডিয়া পার্টনার হলো টিবিএন ২৪ এবং নবযুগ। 
লাইভফিউশন এন্টারটেইনমেন্ট ও উৎসব গ্রুপের পক্ষ থেকে নিউইয়র্কসহ আশপাশের এলাকার প্রবাসী বাংলাদেশি, সঙ্গীতপ্রেমী, সাংস্কৃতিক অনুরাগী ও শুভানুধ্যায়ীদের অনুষ্ঠানে উপস্থিত থাকার আহ্বান জানানো হয়েছে।
অনুষ্ঠান সম্পর্কে বিস্তারিত জানতে আয়োজকদের সঙ্গে যোগাযোগ অথবা ই-মেইল: [email protected]

শেয়ার করুন: