ট্যাক্সির জন্য বাণিজ্যিক পার্কিং সুবিধা দেওয়ার পরিকল্পনা করছে নিউ ইয়র্ক সিটির ট্রাফিক বিভাগ। বর্তমানে ‘বাণিজ্যিক পার্কিং’ স্থানগুলোতে হলুদ ট্যাক্সি পার্ক করলে জরিমানা বা টিকিটের মুখে পড়তে হয়। এই সমস্যার সমাধানে সিটির ট্রাফিক বিভাগ একটি প্রস্তাব এনেছে, যার মাধ্যমে ট্যাক্সি চালকরা নির্দিষ্ট ফি দিয়ে বাণিজ্যিক মিটারে সর্বোচ্চ ৩ ঘণ্টা পার্কিংয়ের সুযোগ পাবেন।