বাংলাদেশের জন্য এবারের জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশন অন্য যেকোনো সময়ের চেয়ে আলাদা। প্রায় চার দশক পর আবারো বাংলাদেশের একজন কূটনীতিক জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির দায়িত্বে। ৮১তম অধিবেশনের সভাপতির আসনে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। আর এই অধিবেশনেই সরকারপ্রধান হিসেবে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। ফলে বৈশ্বিক মঞ্চে একই সময়ে বাংলাদেশের সরকারপ্রধান ও সাধারণ পরিষদের সভাপতির উপস্থিতি তৈরি করছে ব্যতিক্রমী এক কূটনৈতিক মুহূর্ত।