শুক্রবার, ১৭ জুলাই ২০২৬

সাপ্তাহিক নবযুগ :: Weekly Nobojug

সুপ্রিম কোর্টের রায় পেল ট্রাম্প প্রশাসন

অভিবাসীদের তৃতীয় দেশে  ডিপোর্ট করা যাবে

নবযুগ রিপোর্ট

প্রকাশিত: ১৭:৪১, ৫ জুলাই ২০২৫

অভিবাসীদের তৃতীয় দেশে  ডিপোর্ট করা যাবে

ছবি: সংগৃহীত

মার্কিন সুপ্রিম কোর্ট আট অভিবাসীকে জিবুতি থেকে দক্ষিণ সুদানে ডিপোর্ট বা বহিস্কার করার বিষয়টি অনুমোদন করেছে। এটিকে অভিবাসীদের বহিষ্কার করার ব্যাপারে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জন্য একটি গুরুত্বপূর্ণ জয় হিসেবে দেখা হচ্ছে। এই রায়ের ফলে ২৩ জুনের নি¤œ আদালতের স্থগিতাদেশ এবং ২১ মের প্রতিকারমূলক আদেশ খারিজ হয়ে গেল।

আদালত জানায়, ‘প্রস্তাবটি ব্যাখ্যা মঞ্জুর করা হলো।’
এই রায়ের ফলে ট্রাম্প প্রশাসন এখন নির্বাহী আদেশে তৃতীয় দেশে বহিষ্কারের পরিকল্পনা বাস্তবায়ন করতে পারবে। এমনকি প্রশাসন তাদের গন্তব্য না জানিয়েই কার্যক্রম পরিচালনা করতে পারবে।
এর আগে এক ডিস্ট্রিক্ট জজ ছয় অভিবাসীকে ‘অর্থপূর্ণ সুযোগ’ না দিয়ে আইন লঙ্ঘন করছে বলে সরকারের ওপর নিষেধাজ্ঞা জারি করেছিল। সুপ্রিম কোর্ট ওই নিষেধাজ্ঞার ওপর স্থগিতাদেশ জারি করে। আর গতকাল বৃহস্পতিবার সুপ্রিম কোর্ট জানায়, নি¤œ আদালতের ফলো-আপ আদেশ বহাল থাকতে পারে না। 
বিচারপতি সনিয়া সোতোমায়ার এবং বিচারপতি কেতানজি ব্রাউন জ্যাকসন তীব্রভাবে দ্বিমত প্রকাশ করে অভিযোগ করেন যে এভাবে বহিষ্কার করা হলে অভিবাসীদের ওপর নির্যাতন নেমে আসতে পারে, এমনকি তাদের মৃত্যুও হতে পারে।
এদিকে হোমল্যান্ড সিকিউরিটি ডিপার্টমেন্ট এই আদেশে উল্লাস প্রকাশ করেছে। তারা বৃহস্পতিবার বিকেলে এক বিবৃতিতে জানায়, ‘স্বাধীনতা দিবসের মধ্যেই এসব ফালতু লোক ক্ষিণ সুানে থাকবে।’
হোমল্যান্ড সিকিউরিটির অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ট্রিসিয়া ম্যাকলুগিন বলেন, ‘এটি আমেরিকান জনগণের আইন, নিরাপত্তা ও সুরক্ষার বিজয়।’
যাদেরকে ক্ষিণ সুানে বহিষ্কার করার সুযোগ দেওয়া হয়েছে, তারা খুন, ডাকাতি, সশস্ত্র হামলা, যৌন অপরাধে দোষী সাব্যস্ত।
 

শেয়ার করুন: