শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬

সাপ্তাহিক নবযুগ :: Weekly Nobojug

জিন প্রযুক্তিতে  আরেকজনের  পরিচয় শনাক্ত

নবযুগ রিপোর্ট

প্রকাশিত: ১৪:১৫, ১৬ অক্টোবর ২০২৬

জিন প্রযুক্তিতে  আরেকজনের  পরিচয় শনাক্ত

ছবি: সংগৃহীত

২০০১ সালের ১১ সেপ্টেম্বর ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে হামলায় নিহত দ্বিতীয় এক ভুক্তভোগীর পরিচয় জিনগত তথ্য বিশ্লেষণ করে শনাক্ত করেছেন নিউ ইয়র্কের তদন্তকারীরা। পরিবারের অনুরোধে নিহত নারীর নাম প্রকাশ করা হয়নি।

উন্নত ‘ইনভেস্টিগেটিভ জেনেটিক জিনিয়ালজি’ প্রযুক্তির মাধ্যমে এটি মেডিকেল এক্সামিনারের (এমই) কার্যালয়ের দ্বিতীয় সফল শনাক্তকরণ। এই একই প্রযুক্তি ব্যবহার করে এর আগে গিলগো বিচ সিরিয়াল কিলার রেক্স হিউয়ারম্যানকেও শনাক্ত করা হয়েছিল। এই প্রযুক্তিতে ভুক্তভোগীর ডিএনএ-এর সাথে জনসমক্ষে থাকা বংশানুক্রমিক তথ্যভা-ার মেলানো হয়। নিউ ইয়র্ক পুলিশ ডিপার্টমেন্টের বিশেষ দল শত বছরের পারিবারিক ইতিহাস বিশ্লেষণ করে নিশ্চিত হওয়ার পর পরিবারের সাথে যোগাযোগ করে।
গ্রাউন্ড জিরোর প্রতিকূল পরিবেশের কারণে উদ্ধার করা নমুনা থেকে ডিএনএ নিষ্কাশন খুবই কঠিন ছিল। সেখানে নিহত ২,৭৫৩ জনের মধ্যে এখনো ১,০৯৮ জনের পরিচয় মেলেনি। তবে সম্প্রতি এমই কার্যালয় আরও ৪৭টি নতুন জিনগত নমুনা সংগ্রহ করেছে, যা প্রায় ২৫ বছর ধরে অপেক্ষায় থাকা পরিবারগুলোর মনে নতুন আশা জাগাচ্ছে।
 

শেয়ার করুন: