শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬

সাপ্তাহিক নবযুগ :: Weekly Nobojug

রাজি মেয়র ও কাউন্সিল স্পিকার 

নিউইয়র্কে নিষিদ্ধ হচ্ছে ঘোড়ার গাড়ি 

নবযুগ রিপোর্ট

প্রকাশিত: ১৪:১৪, ১৬ অক্টোবর ২০২৬

নিউইয়র্কে নিষিদ্ধ হচ্ছে ঘোড়ার গাড়ি 

ছবি: সংগৃহীত

নিউ ইয়র্ক সিটিতে ঘোড়ার গাড়ি চলাচল নিষিদ্ধ করার বিষয়ে একমত হয়েছেন মেয়র জোহরান মামদানি এবং সিটি কাউন্সিল স্পিকার জুলি মেনিন। আগামী সপ্তাহে বিলটি পাসের জন্য সিটি কাউন্সিলে ভোটে তোলা হবে বলে জানানো হয়েছে।

কাউন্সিল স্পিকারের মতে, সংখ্যাগরিষ্ঠ সদস্যই আইনটি পাসের পক্ষে। সেন্ট্রাল পার্কে ঘোড়ার গাড়ি থেকে পড়ে ১৮ বছর বয়সী পর্যটক রোমাঞ্চ মহাজনের মৃত্যুর পর তার নামানুসারে প্রস্তাবিত এই বিলটির নাম দেওয়া হয়েছে ‘রোমাঞ্চস ল’। আইনটিতে ২০২৮ সালে পূর্ণাঙ্গ নিষেধাজ্ঞা কার্যকর হওয়ার আগে চালকদের জন্য বিকল্প কাজের প্রশিক্ষণ প্রদান এবং ঘোড়াগুলোকে অভয়ারণ্যে পাঠনোর পরিকল্পনা অন্তর্ভুক্ত রয়েছে।
তবে এই সিদ্ধান্তের তীব্র সমালোচনা করেছে ঘোড়ার গাড়ির চালকদের প্রতিনিধিত্বকারী ট্রান্সপোর্ট ওয়ার্কার্স ইউনিয়ন। সংগঠনটির সভাপতি জন স্যামুয়েলসেন বলেন, এতে কর্মীদের জন্য কোনো কার্যকর আর্থিক ক্ষতিপূরণের স্পষ্ট রূপরেখা নেই; কেবল মে ২০২৭-এর মধ্যে জব ফেয়ার বা কাউন্সেলিংয়ের মতো দুর্বল ব্যবস্থার কথা বলা হয়েছে। ড্রাইভাররা এই সিদ্ধান্তের বিরুদ্ধে আদালতে আইনি লড়াই করার কথা জানিয়েছেন।
অন্যদিকে, মেয়রের কার্যালয় থেকে জানানো হয়েছে যে, শ্রমিকদের স্বার্থ রক্ষা করে এবং তাদের নতুন কর্মসংস্থানের সুযোগ নিশ্চিত করেই সেন্ট্রাল পার্কে ঘোড়ার গাড়ির চলাচলের অবসান ঘটানো হবে।
 

শেয়ার করুন: