শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬

সাপ্তাহিক নবযুগ :: Weekly Nobojug

নিউ ইয়র্ক সিটির উচ্চ বেতনের চাকরি বজায় রেখে 

বিপাকে নিউ জার্সিতে  যাওয়া বহু পরিবার 

নবযুগ রিপোর্ট

প্রকাশিত: ১৮:১৪, ৯ অক্টোবর ২০২৬

বিপাকে নিউ জার্সিতে  যাওয়া বহু পরিবার 

ছবি: সংগৃহীত

কয়েক দশক ধরে নিয়মটি খুবই সাধারণ ছিলÑনিউ ইয়র্ক সিটির উচ্চ বেতনের চাকরি বজায় রেখে হাডসন নদীর ওপারের নিউ জার্জির উপশহরে পরিবার নিয়ে চলে যাওয়া, যাতে কম জীবনযাত্রার ব্যয়ে সংসার চালানো সহজ হয়। কিন্তু সাম্প্রতিক সময়ে নিউ জার্সির সেই সাশ্রয়ী সুবিধা প্রায় শেষ হয়ে আসছে।

‘লিভিং ওয়েজ ইনস্টিটিউট’-এর তথ্য অনুযায়ী, ২০২১ থেকে ২০২৬ সালের মধ্যে নিউ জার্সিতে চার সদস্যের একটি উপার্জনক্ষম পরিবারের জীবনযাত্রার ব্যয় প্রায় ৪০,৮০০ ডলার বেড়েছে (বার্ষিক বৃদ্ধির হার ৬.৭ শতাংশ)। ২০২১ সালের পর থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের যেসব কাউন্টিতে পরিবারের খরচ সবচেয়ে দ্রুত বেড়েছে, তার শীর্ষ ২০টি কাউন্টির মধ্যে ৮টিই নিউ জার্জিতে অবস্থিত।
মহামারীর পর গৃহসংস্থানের ব্যয় বাড়ার পাশাপাশি ২০২৩ সাল থেকে নিউ জার্সিতে শিশু পরিচর্যা ও স্বাস্থ্যসেবার খরচ জ্যামিতিক হারে বেড়েছে। এর ফলে বর্তমানে ম্যানহাটনের (যেখানে বার্ষিক খরচ বেড়েছে ৪.৬ শতাংশ) চেয়ে নিউ জার্সির উপশহরগুলোতে পরিবারের খরচ অনেক দ্রুত বাড়ছে।
উল্লেখ্য, নিউ জার্সিতে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রধান কারণ হলো চাইল্ডকেয়ার। হাডসন কাউন্টিতে বছরে শিশু পরিচর্যার পেছনে খরচ হয় ৩৭,২৪২ ডলার, যা নিউ ইয়র্ক সিটির চেয়ে প্রায় ৫,২০০ ডলার বেশি।    নিউ ইয়র্ক সিটিতে বিনামূল্যে প্রি-কিন্ডারগার্টেন ও ‘৩-কে’ প্রোগ্রাম সুবিধা থাকায় নগরবাসীর চাইল্ডকেয়ারের চাপ অনেকটাই কম, যা নিউ জার্সিতে অনুপস্থিত। এছাড়া অনেক তরুণ পরিবারের জন্য বর্তমানে বাড়ি ভাড়া বা মর্গেজের চেয়ে চাইল্ডকেয়ারের খরচ বেশি হয়ে দাঁড়িয়েছে।
ম্যানহাটন ছেড়ে নিউ জার্সির ফ্যানউডে গিয়ে স্থায়ী হওয়া ক্রিস্টিনা ফ্রান্টজ জানান, সিটিতে তার বড় সন্তান বিনামূল্যে সরকারি সুবিধা পেলেও, নিউ জার্সিতে তিন সন্তানের চাইল্ডকেয়ারের পেছনেই মাসে ৫,০০০ ডলার খরচ করতে হচ্ছে। তার হিসাবমতে, সিটিতে থাকলে শুধু চাইল্ডকেয়ারেই মাসে অন্তত ১,০০০ ডলার কম খরচ হতো।
কেবল মুদ্রাস্ফীতি নয়, নতুন বাসিন্দাদের আগমনও এই মূল্যবৃদ্ধির কারণ। ইউএস সেন্সাসের তথ্য অনুযায়ী, ২০২৩ থেকে ২০২৪ সালের মধ্যে নিউ ইয়র্ক অঙ্গরাজ্য থেকে প্রায় ৫৭,০০০ মানুষ নিউ জার্সিতে স্থানান্তরিত হয়েছেন, যা সেখানকার আবাসন ও জীবনযাত্রার ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি করেছে।
সামগ্রিক খরচের দিক থেকে ম্যানহাটান এখনও কিছুটা এগিয়েÑ২০২৬ সালে ম্যানহাটানে একটি চার সদস্যের পরিবারের প্রয়োজনীয় বার্ষিক আয় ধরা হয়েছে ১,৩৫,৫৩৮ ডলার, আর নিউ জার্জিতে তা প্রায় ১,২৩,৬৭৬ ডলার। তবে নিউ জার্সিতে খরচ বৃদ্ধির গতি এখন অনেকটাই দ্রুত।
 

শেয়ার করুন: