ছবি সংগৃহীত
বিশ্ব পরিব্রাজক হাবিব রহমানের সপ্তম ভ্রমণ কাহিনি ‘জাপান ভ্রমণ’ প্রকাশিত হয়েছে। তিনি পাঁচ মহাদেশের শতাধিক দেশ ভ্রমণ করেছেন। তাঁর ভ্রমণ অভিজ্ঞতার ওপর এর আগে আরও ছয়টি বই প্রকাশিত হয়েছে।
সেগুলো হচ্ছে; ‘ঘুরে দেখা ইউরোপ’, ‘আফ্রিকার দেশে দেশে’, ‘অস্ট্রেলিয়ার পথে প্রান্তরে’, ‘হাওয়ায় ভেসে দেশ বিদেশ’, ‘ফিলিস্তিনের পথে পথে’ এবং ‘স্বপ্ন শহর নিউইয়র্ক’। বিশ বছর বয়সে তিনি বিদেশ ভ্রমণ শুরু হয়েছে, যা এখনো থামেনি।
হাবিব রহমান নিউইয়র্কে ‘বাংলা ট্যুর’ নামে একটি ট্রাভেল সার্ভিস পরিচালনা করেন। দেশ ঘুরে বেড়ানো অভিজ্ঞতা তিনি ভাগ করতে চেয়েছেন ভ্রমণ পিপাসু পাঠকের কাছে। তাঁর সদ্য প্রকাশিত ভ্রমণগ্রন্থ ‘জাপান ভ্রমণ’ কেবল ভ্রমণ কাহিনি নয়, জাপানের দর্শনীয় স্থানের পাশাপাশি জাপানের ইতিহাসের গুরুত্বপূর্ণ কিছু পর্যায়, জাপানিদের জীবন ও সংস্কৃতি উঠে এসেছে তাঁর সাবলীল বর্ণনায়।
দ্বিতীয় বিশ্বযুদ্ধের ক্ষত বুকে ধারণ করে দাঁড়িয়ে থাকা পৃথিবীর গ্লানি হিরোশিমায় তিনি নিজ চোখে প্রত্যক্ষ করেছেন সেই ভয়াবহ দিনের ক্ষত, যা আজও জাপানিদের স্মৃতিতে অম্লান। দেশটির সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্য সম্পর্কে ধারণা পেতে হাবিব রহমানের ‘জাপান ভ্রমণ’ অনন্য এক নির্দেশকা। বইটি পড়ার সাথে পাঠক স্বয়ং নিজেকে জাপানের দর্শণীয় স্থানগুলোতে আবিস্কার করতে পারবেন। দীর্ঘ তিনদশক যাবত হাবিব রহমান সপরিবারে নিউইয়র্কে বসবাস করছেন।

















