শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬

সাপ্তাহিক নবযুগ :: Weekly Nobojug

ব্রোয়ার্ড ডিএমভি  কর্মীর বিরুদ্ধে  ৩৬০ মামলা

নবযুগ রিপোর্ট

প্রকাশিত: ২১:১৭, ২০ নভেম্বর ২০২৬

ব্রোয়ার্ড ডিএমভি  কর্মীর বিরুদ্ধে  ৩৬০ মামলা

ছবি সংগৃহীত

আইনি বৈধতা বা প্রয়োজনীয় যোগ্যতা ছাড়াই অযোগ্য আবেদনকারীদের ড্রাইভিং লাইসেন্স দেওয়ার অভিযোগে ফ্লোরিডার ব্রোয়ার্ড কাউন্টি ডিপার্টমেন্ট অব মোটর ভেহিকেলস (ডিএমভি)-এর এক কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। ফ্লোরিডা হাইওয়ে প্যাট্রোল (এফএইচপি) জানিয়েছে, ড্রাইভিং স্কুলের মাধ্যমে পরিচালিত এই জালিয়াতি চক্রে মূল ভূমিকা রাখার অভিযোগে লিনেট স্টিট উইলিয়ামস (৫৫) নামের ওই কর্মীকে মঙ্গলবার ৩৬০টি অভিযোগে আদালতে হাজির করা হয়।

তদন্তকারীদের মতে, পেমব্রোক পাইনস ডিএমভি কার্যালয়ের এই কর্মী ‘ফার্স্ট ড্রাইভিং স্কুল কর্প’-এর মাধ্যমে নির্দিষ্ট অর্থের বিনিময়ে আবেদনকারীদের লাইসেন্স পাইয়ে দেওয়ার নিশ্চয়তা দিতেন। নথিপত্রে দেখা গেছে, আবেদনকারীরা প্রথাগত অ্যাপয়েন্টমেন্ট প্রক্রিয়া এড়িয়ে সরাসরি উইলিয়ামসের কাছে যেতেন। অনেক আবেদনে ভুয়া ঠিকানা এবং একাধিক ব্যক্তির ক্ষেত্রে ঠিকানার প্রমাণ হিসেবে একই ইউটিলিটি ও কেবল বিল ব্যবহার করা হয়েছেÑযা কোনো সাধারণ ভুলের পরিবর্তে জেনেশুনে জালিয়াতিতে জড়িত থাকার প্রমাণ দেয়।
শুনানিকালে বিচারক অ্যালিসন গিলম্যান অভিযোগগুলোর প্রাথমিক সত্যতা খুঁজে পান। প্রায় ২০ বছর ধরে ডিএমভি-তে কর্মরত উইলিয়ামসের পক্ষে তার স্বামী ও এক বন্ধু আদালতে জামিনের আবেদন জানান। রাষ্ট্রপক্ষ ৯ লাখ ডলার জামিন বন্ড দাবি করলেও বিচারক ১৫ হাজার ডলার বন্ডে তার জামিন মঞ্জুর করেন। বুধবার বিকেলে প্রাক-বিচার (প্রি-ট্রায়াল) শুনানির জন্য তাকে আবার আদালতে হাজির হওয়ার কথা রয়েছে।
 

শেয়ার করুন: