শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬

সাপ্তাহিক নবযুগ :: Weekly Nobojug

ক্রেতার পরিচয় এখনো জানা যায়নি

পেন্টহাউসে বিরাট লোকসান  ক্যাসিনো মোগল উইনের

নবযুগ রিপোর্ট

প্রকাশিত: ১৪:০৯, ১৩ নভেম্বর ২০২৬

পেন্টহাউসে বিরাট লোকসান  ক্যাসিনো মোগল উইনের

ছবি সংগৃহীত

বিলিয়নিয়ার ক্যাসিনো সম্রাট স্টিভ উইন তার সেন্ট্রাল পার্ক সাউথের পেন্টহাউসটির জন্য একজন ক্রেতা খুঁজে পেয়েছেন। তবে এই চুক্তিতে তাকে লোকসানের মুখ দেখতে হচ্ছে।

পাম বিচের বাসিন্দা স্টিভ উইন ২০১২ সালে ‘৫০ সেন্ট্রাল পার্ক সাউথ’-এর এই দ্বিতল পেন্টহাউসটি ৭০ মিলিয়ন ডলারে কিনেছিলেন। চলতি মাসের শুরুতে এক বেনামী ক্রেতার সাথে যে দামে এটি বিক্রির চুক্তি হয়েছে, তা-ও এই একই দাম (৭০ মিলিয়ন ডলার)। তবে এর চূড়ান্ত বিক্রয়মূল্য, বছরের পর বছর এতে উইনের করা বিনিয়োগের পরিমাণ এবং ক্রেতার পরিচয় এখনো জানা যায়নি।
২০২২ সালে পেন্টহাউসটি প্রথম বাজারে ৯০ মিলিয়ন ডলারে বিক্রির জন্য তোলা হলেও পর্যায়ক্রমে এর দাম কমে ৭০ মিলিয়ন ডলারে ঠেকে।
১০,৮৭৫ বর্গফুটের এই বিলাসবহুল আবাসনটি ৩টি বেডরুম, ১৫ ফুট উঁচু সিলিং বিশিষ্ট একটি বিশাল লিভিং রুম এবং সেন্ট্রাল পার্কের মনোরম দৃশ্য-সংবলিত একটি বড় টেরাস নিয়ে গঠিত। এটি মূলত রিটজ-কার্লটন বিল্ডিংয়ের ৩০ ও ৩১ তলায় অবস্থিত, যার গ্ল্যামারাস লিভিং রুমটি পূর্বে ‘সেন্ট মরিটজ’ হোটেলের বলরুম ছিল।
পেন্টহাউসটিতে মার্বেলের সিঁড়ি, প্রধান বেডরুমের সাথে ড্রেসার্স, স্পা-মার্বেল বাথ, জিম এবং মাসাজ রুম রয়েছে। এছাড়াও এর মধ্যে রয়েছে মিডিয়া রুম, লাইব্রেরি, ড্রাফট বার ও শেফদের উপযোগী বিশেষ রান্নাঘর।
উল্লেখ্য, এর আগে গত জুলাইয়ে স্টিভ উইন তার বেভারলি হিলসের বিখ্যাত ‘ভিলা লুলু’ এস্টেটটি বিক্রি করেও বড় ধরনের লোকসানের মুখে পড়েন। ২০২০ সালে যেটির দাম হাঁকা হয়েছিল ১৩৫ মিলিয়ন ডলার, তা শেষ পর্যন্ত মাত্র ৪৭.৭৫ মিলিয়ন ডলারে বিক্রি হয়।
 

শেয়ার করুন: