শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬

সাপ্তাহিক নবযুগ :: Weekly Nobojug

মওলানা ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী

নিউইয়র্কে আলোচনা সভা  আগামী মঙ্গলবার সন্ধ্যায়

নিউইয়র্ক

প্রকাশিত: ১৪:০৮, ১৩ নভেম্বর ২০২৬

নিউইয়র্কে আলোচনা সভা  আগামী মঙ্গলবার সন্ধ্যায়

ছবি সংগৃহীত

মজলুম জননেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে নিউইয়র্কে আলোচনা সভা ও দোয়ার আয়োজন করা হয়েছে।

আগামী ১৭ নভেম্বর ২০২৬ ইংরেজি, মঙ্গলবার সন্ধ্যা ৬টায় জ্যাকসন হাইটসের সানই রেস্টুরেন্টে। আলোচনা সভায় প্রধান আলোচক হিসেবে থাকবেন বাংলাদেশের প্রধানমন্ত্রীর উপদেষ্টা (মন্ত্রী) জহির উদ্দিন স্বপন। মওলানা আবদুল হামিদ খান ভাসানী ফাউন্ডেশন ইউএসএ এ অনুষ্ঠানের আয়োজন করছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন সংগঠনের সভাপতি মোহাম্মদ আলী ইমাম। মওলানা ভাসানীর কার্যক্রম জাতীয়ভাবে স্বীকৃতিসহ নানা বিষয়ে স্মারকলীপি প্রদান করা হবে। অনুষ্ঠানে সকলকে অংশ গ্রহনের জন্য অনুরোধ জানিয়েছেন সংশ্লিষ্টরা। 
 

শেয়ার করুন: