শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬

সাপ্তাহিক নবযুগ :: Weekly Nobojug

ভেটেরানদের সহায়তায় নতুন বিল পাসের  উদ্যোগ

নবযুগ রিপোর্ট

প্রকাশিত: ১৭:২৩, ১৩ নভেম্বর ২০২৬

ভেটেরানদের সহায়তায় নতুন বিল পাসের  উদ্যোগ

ছবি সংগৃহীত

পাঁচটি বরোজুড়ে সাবেক সামরিক সদস্যদের (ভেটেরান) সহায়তা বৃদ্ধির লক্ষ্যে বৃহস্পতিবার ৩টি প্রস্তাবিত বিলে অনুমোদন দিতে যাচ্ছে নিউ ইয়র্ক সিটি কাউন্সিল।

প্রস্তাবিত প্রথম বিলে সেবা প্রদানকালে পুরোপুরি পঙ্গু বা গুরুতর প্রতিবন্ধকতার শিকার ভেটেরানদের শতভাগ সম্পত্তি কর মওকুফের ব্যবস্থা রাখা হয়েছে। বর্তমানে দেওয়া আংশিক কর মওকুফের বদলে এই নিয়ম কার্যকর হলে প্রায় ৪,৫০০ পরিবার উপকৃত হবে। দ্বিতীয় বিলে সিটি-পরিচালিত সাশ্রয়ী আবাসন সুবিধাগুলোতে ভেটেরান পরিবারগুলোর আবেদনের অবস্থা ট্র্যাক ও বার্ষিক প্রতিবেদন প্রকাশের কথা বলা হয়েছে। আর তৃতীয় বিলটির মাধ্যমে ‘ডিপার্টমেন্ট অব ভেটেরান্স সার্ভিসেস’-এ এলজিবিটিকিউ+ ভেটেরানদের সহায়তায় একটি বিশেষ লিয়াজোঁ পদ সৃষ্টির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সিটি কাউন্সিল স্পিকার জুলি মেনিন জানান, নিউ ইয়র্কের প্রায় ২ লাখ সাবেক সামরিক সদস্যকে শহরে সম্মানের সাথে বসবাস ও টিকে থাকতে সহায়তা করাই এই আইনগুলোর মূল লক্ষ্য।
যুক্তরাষ্ট্রের ১০৭তম বার্ষিক ‘নিউ ইয়র্ক সিটি ভেটেরান্স ডে প্যারেড’-এর পরদিনই এই বিলগুলো পাস হতে যাচ্ছে। ২৫-তম মার্কিন স্বাধীনতা বর্ষপূর্তির উদযাপনের অংশ হিসেবে আয়োজিত এই কুচকাওয়াজে প্রায় ২০ হাজার মানুষ অংশ নেবেন। 
উল্লেখ্য, মহাকাশে দীর্ঘ ৩০০ দিন কাটানো মার্কিন নৌবাহিনীর সাবেক সদস্য ও অ্যাস্ট্রোনট সুনি উইলিয়ামস এ বছরের প্যারেডের গ্র্যান্ড মার্শাল হিসেবে নেতৃত্ব দিচ্ছেন।
 

শেয়ার করুন: