শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬

সাপ্তাহিক নবযুগ :: Weekly Nobojug

‘এটি একটি বিতর্কিত আইন’

ঝুঁকিপূর্ণ ভবন কেনার  আইনে সই মামদানির

নবযুগ রিপোর্ট

প্রকাশিত: ১৭:২৪, ১৩ নভেম্বর ২০২৬

ঝুঁকিপূর্ণ ভবন কেনার  আইনে সই মামদানির

ছবি সংগৃহীত

মেয়র জোহরান মামদানি মঙ্গলবার একটি বিতর্কিত আইনে সই করেছেন, যা বিগ অ্যাপেলের (নিউ ইয়র্ক সিটি) সংকটাপন্ন বা ঝুঁকিপূর্ণ আবাসিক ভবনগুলো কেনার ক্ষেত্রে অমুনাফামূলক বা সামাজিক সংস্থাগুলোকে প্রথম অগ্রাধিকারের অধিকার দেবে।

সিটি কাউন্সিল গত মাসে বিলটির একটি শিথিল বা কিছুটা নমনীয় সংস্করণ আবার পাস করার পর, মেয়র পদে বসার ১১ মাসের মধ্যে নিজের সই করা দ্বিতীয় এই বিলে সই করলেন মেয়র ‘হিজঅনার’ মামদানি। বিলটি ‘কমিউনিটি অপরচুনিটি টু পারচেজ অ্যাক্ট’ নামে পরিচিত।
ব্রুকলিনের সাইপ্রেস হিলস আবাসন প্রকল্পের বাইরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে কর্মকর্তারা জানান, এই ‘সিওপিএ’ আইনটি নিউ ইয়র্কের পাঁচটি বরোর প্রায় ২,১০০টি সম্পত্তির ওপর প্রযোজ্য হবে।
সংবাদদাতাদের উদ্দেশ্যে মামদানি বলেন, ‘আজ সিওপিএ বিলে স্বাক্ষর করে নতুন আইন হিসেবে কার্যকর করতে পেরে আমি অত্যন্ত গর্বিত, এটি একটি ঐতিহাসিক আইন যা যাচাইকৃত সামাজিক সংগঠনগুলোকে প্রকাশ্য বাজারে বিক্রির আগেই যোগ্য ভবনগুলো কেনার প্রস্তাব দেওয়ার প্রথম অগ্রাধিকার বা সুযোগ প্রদান করবে।’
গত মাসে প্রগতিশীল কাউন্সিল সদস্য এবং স্পিকার জুলি মেনিনের সমর্থনের মধ্য দিয়ে বিলটি নগর পরিষদে ভেটো-অযোগ্য ৩৮-৯ সংখ্যাগরিষ্ঠতায় পাস হয়। ফলে মেয়রের সরাসরি সমর্থন ছাড়াও বিলটি আইন হিসেবে কার্যকর হওয়ার প্রায় নিশ্চিত সম্ভাবনাই ছিল।
 

শেয়ার করুন: