শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬

সাপ্তাহিক নবযুগ :: Weekly Nobojug

‘সার্ভেইল্যান্স প্রাইসিং’  রোধে আবারো  আইন!

নবযুগ রিপোর্ট

প্রকাশিত: ১৭:১৯, ১৩ নভেম্বর ২০২৬

‘সার্ভেইল্যান্স প্রাইসিং’  রোধে আবারো  আইন!

ছবি সংগৃহীত

ভোক্তাদের ব্যক্তিগত তথ্য, অ্যালগরিদম ও ডিজিটাল ট্র্যাকিং ব্যবহার করে তাদের চাহিদা অনুযায়ী পণ্যের দাম আলাদা নির্ধারণ করাÑযা ‘সার্ভেইল্যান্স প্রাইসিং’ নামে পরিচিতÑতা বন্ধ করতে উদ্যোগ নিচ্ছেন মার্কিন ডেমোক্র্যাট আইনপ্রণেতারা।

আসন্ন নতুন বছরে মার্কিন কংগ্রেসে ডেমোক্র্যাটরা নিয়ন্ত্রণ নেওয়ার পর ট্রাম্প প্রশাসনের ওপর যেসব তদন্তের পরিকল্পনা রয়েছে, তার মধ্যে এই বিষয়টি অন্যতম বলে জানান প্রতিনিধি পরিষদের ওভারসাইট কমিটির হবু চেয়ারম্যান রবার্ট গার্সিয়া। তিনি বলেন, ‘করপোরেট প্রতিষ্ঠানগুলো এমন এক প্রযুক্তি বানাচ্ছে যাতে একই সুপারমার্কেটে আপনার প্রোফাইল অনুযায়ী আপনার এবং আপনার প্রতিবেশীর জন্য একই পণ্যের আলাদা দাম নির্ধারণ করা যায়।’
জাতীয় পর্যায়ে তদন্তের পাশাপাশি নিউ ইয়র্ক অঙ্গরাজ্যে এই চর্চা বন্ধে উদ্যোগী হয়েছেন অ্যাসেম্বলি সদস্য মিশেল সোলেজেস। গত মার্চে উত্থাপিত ‘ওয়ান ফেয়ার প্রাইস প্যাকেজ’-এর অধীনে ‘প্রটেক্টিং কনজিউমারস অ্যান্ড জবস ফ্রম ডিসক্রিমিনেটরি প্রাইসিং অ্যাক্ট’ নামে একটি বিল জমা দিয়েছিলেন তিনি, যা সিনেটে পাস হলেও অ্যাসেম্বলিতে চূড়ান্ত অনুমোদন পায়নি।
সোলেজেস জানান, তিনি আগামী অধিবেশনে বিলটি আবার উত্থাপন করার পরিকল্পনা করছেন। তিনি ব্যাখ্যা করেন, ‘সুপারমার্কেটগুলোতে এখন কাগজের জায়গায় ডিজিটাল মূল্যতালিকা ব্যবহার করা হচ্ছে। গরম বাড়লে আইসক্রিমের দাম বা তুষারপাত হলে বেলচার দাম বাড়িয়ে দেওয়ার মতো ঘটনা ঘটছে।’ আগেরবার বাজেট প্রক্রিয়ায় দীর্ঘসূত্রতা এবং প্রযুক্তিটি নিয়ে ভুল বোঝাবুঝি দূর করার মতো পর্যাপ্ত সময় না থাকায় বিলটি আটকে গিয়েছিল বলে তিনি উল্লেখ করেন।
 

শেয়ার করুন: