শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬

সাপ্তাহিক নবযুগ :: Weekly Nobojug

দোয়া মাহফিলের মধ্য দিয়ে 

ওজনপার্কে ‘সেলিম-আলী’  প্যানেলের নির্বাচনী অফিস 

নিউইয়র্ক

প্রকাশিত: ২১:২৫, ২ অক্টোবর ২০২৬

ওজনপার্কে ‘সেলিম-আলী’  প্যানেলের নির্বাচনী অফিস 

ছবি : নবযুগ

বাংলাদেশ সোসাইটির আসন্ন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী ‘সেলিম-আলী’ প্যানেলের ওজনপার্কের নির্বাচনী অফিস উদ্বোধন করা হয়েছে। কমিউনিটি নেতৃবৃন্দ ও প্যানেলের প্রার্থীদের উপস্থিতিতে দোয়া মাহফিলের মধ্যদিয়ে বিপুল উৎসাহ-উদ্দীপনায় গত ২৮ সেপ্টেম্বর সোমবার সন্ধ্যায় ওজনপার্কের ১০১ এভিনিউর উপর নির্বাচনী অফিস উদ্বোধন করা হয়।

দোয়া পরিচালনা করেন স্থানীয় আল আমান মসজিদের ইমাম মাওলানা নূরুল ইসলাম। দোয়ায় সোসাইটির সাবেক সভাপতি কামাল আহমেদসহ পরলোকগত সকল মুসলিমের বিদেহী আতœার মাগফেরাত কামনা এবং ‘সেলিম-আলী’ প্যানেলের জিয় কামনা করা হয়। 
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ‘সেলিম-আলী’ প্যানেলের ওজনপার্কের নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক শাহাব উদ্দিন চৌধুরী। সভায় কমিউনিটি নেতৃবৃন্দর মধ্যে ওজনপার্কের নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান মুক্তিযোদ্ধা বাবর আলী, প্রধান উপদেষ্টা ছমির উদ্দিন, বিয়ানীবাজার সমিতির সাবেক সভাপতি মকবুল রহিম চুনই, ‘সেলিম-আলী’ প্যানেলের কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির যুগ্ম আহ্বায়ক দুলাল মিয়া এনাম, সদস্য সচিব জে. মোল্লা সনি সহ ইঞ্জিনিয়ার এ এম খালেক, তাজু মিয়া, এএসএম মাইনউদ্দিন পিন্টু, এডভোকেট রেদওয়ানা রাজ্জাক সেতু প্রমুখ বক্তব্য রাখেন। 
এছাড়াও ‘সেলিম-আলী’ প্যানেলের প্রার্থীদের মধ্যে সভাপতি পদপ্রার্থী, বর্তমান সভাপতি আতাউর রহমান সেলিম ও সাধারণ সম্পাদক পদপ্রার্থী, বর্তমান সাধারণ সম্পাদক মোহাম্মদ আলীসহ অন্যান্য প্রার্থীর মধ্যে শুভেচ্ছা বক্তব্য রাখেন সিনিয়র সহ-সভাপতি পদপ্রার্থী মো. মহিউদ্দিন দেওয়ান, সহ-সভাপতি পদপ্রার্থী মো. কামরুজ্জামান কামরুল, সহ-সাধারণ সম্পাদক পদপ্রার্থী হারুন চেয়ারম্যান, কোষাধ্যক্ষ পদপ্রার্থী নওশাদ হায়দার, সাংগঠনিক সম্পাদক পদপ্রার্থী  ডিউক খান, জনসংযোগ ও প্রচার সম্পাদক পদপ্রার্থী  রিজু মোহাম্মদ, সাহিত্য সম্পাদক পদপ্রার্থী  রুমানা আহমেদ, স্কুল ও শিক্ষা সম্পাদক পদে এএসএম মাইন উদ্দিন, যুব ও তথ্যপ্রযুক্তি সম্পাদক পদপ্রার্থী জাহাঙ্গীর শহীদ সোহরাওয়ার্দী এবং কার্যকরী সদস্য পদের প্রার্থীদের মধ্যে মো. উজ্জ্বল পিপুল, শামীম আহমেদ, মো. এ মান্নান, মোঃ আব্দুল মালেক খান ও কাজী রবিউজ্জামান।
সভায় কমিউনিটি নেতা গহর চৌধুরী কিনু, করীম চৌধুরী, রোকন হাকিম, গণেষ কীর্তনীয়াসহ বিপুল সংখ্যক বাংলাদেশি অনুষ্ঠানে প্রমুখ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান পরিচালনা করেন ‘সেলিম-আলী’ প্যানেলের ওজনপার্কের নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব আমিনুল হোসেন। 
সভায় বক্তারা ‘সেলিম-আলী’ প্যানেল-কে সোসাইটির যোগ্য ও সেরা পরিষদ হিসেবে উল্লেখ করে ওজনপার্কের নির্বাচনী অফিসের মাধ্যমে নির্বাচনী সকল কর্মকান্ড পরিচালনার মধ্য দিয়ে ২৫ অক্টোবরের নির্বচনে বিজয়ী করার অঙ্গীকার করেন। 
অপরদিকে সভাপতি আতাউর রহমান সেলিম ও সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী সহ অন্যান্য প্রার্থীরা তাদের বক্তব্যে কারো কথায় বিভ্রান্ত না হয়ে সঠিক তথ্য তুলে ধরে সেলিম-আলী প্যানেলকে আরো শক্তিশালী করে বিজয়ী করার আহ্বান জানান। সেলিম-আলী বলেন, প্রবাসী সকল বাংলাদেশির সংগঠন বাংলাদেশ সোসাইটি। আমরা কারো বিরুদ্ধে বলতে চাই না। কেননা, সবাই আমরা সোসাইটির ভালো চাই। তাই সত্য প্রকাশ করতে হবে। আজ সোসাইটির সংবাদ সম্মেলনের মধ্য দিয়ে সখর তথ্য প্রকাশ করা হয়েছে। আয়-ব্যয় তুলে ধরা হয়েছে। সোসাইটির একটি অর্থও নষ্ট করা হয়নি। বরং বর্তমান কমিটির মেয়াদ শেষ হওয়ার সময় সোসাইটির ফান্ডে এক মিলিয়ন ডলার গচ্ছিত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন। প্রেস বিজ্ঞপ্তি।  
 

শেয়ার করুন: