শুক্রবার, ২১ আগস্ট ২০২৬

সাপ্তাহিক নবযুগ :: Weekly Nobojug

ফ্রেন্ডস সোসাইটির স্কুল সাপ্লাই  বিতরণ আজ

নিউইয়র্ক

প্রকাশিত: ১৯:৪১, ২১ আগস্ট ২০২৬

ফ্রেন্ডস সোসাইটির স্কুল সাপ্লাই  বিতরণ আজ

ছবি সংগৃহীত

জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটি (জেবিএফএস) নিউইয়র্কের অন্যতম একটি সামাজিক সংগঠন।

স্থানীয় বাংলাদেশী আমেরিকান কমিউনিটির বিভিন্ন সমস্যা সমাধানে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে সংগঠনটি। ‘ব্যাক টু স্কুল সাপ্লাই’ বিতরণ এমনি একটি কার্যক্রম। অতীতের ধারাবাহিকতায় এবার গ্রীস্মের ছুটি শেষে স্কুলে ফিরে যাওয়া শিক্ষার্থীদের মাঝে স্কুল সামগ্রী বিতরণ করবে। এ উপলক্ষে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। জ্যামাইকার ১৬৫ হাইল্যান্ড এভিনিউস্থ ক্যাপ্টেন টিলি পার্কে আজ ২১ আগস্ট, শুক্রবার বিকেল ৫টায় জেবিএফএস বিতরণ করবে স্কুল সাপ্লাই। বিনামূল্যে স্কুল সামগ্রী বিতরণ অনুষ্ঠানে অংশ নিতে পারবেন শিক্ষার্থীদের অভিভাবকগণ। এছাড়া থাকবে শিক্ষার্থীদের জন্য আনন্দদায়ক অনুষ্ঠান। হালকা নাশতার ব্যবস্থাও থাকবে বলে জানান জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির প্রেসিডেন্ট মোহাম্মদ ফখরুল ইসলাম দেলোয়ার। এ অনুষ্ঠান উপলক্ষে ইকবাল আহমদকে আহবায়ক, রাশেদুজ্জামান মিয়া হিমুকে সদস্য সচিব ও ইসমাইল হোসেন স্বপনকে প্রধান সমন্বয়কারী করে একটি কমিটি গঠন করা হয়েছে। বিভিন্ন প্রতিষ্ঠান অনুষ্ঠানে সহযোগিতার ঘোষণা দিয়েছে।
 

শেয়ার করুন: