ছবি: সংগৃহীত
নিউইয়র্কের ফ্লাশিংয়ের বাসিন্দা বিশিষ্ট ব্যবসায়ী ও কমিউনিটি এক্টিভিস্ট হাসান চৌধুরী রিজভীর মা বেগম কে. চৌধুরীর দাফন সম্পন্ন হয়েছে। গত বুধবার ফ্লাশিংয়ের একটি কবরস্থানে মরহুমাকে দাফন করা হয়। এ সময় বেগম কে. চৌধুরীর আত্মীয় স্বজন ও কমিউনটির নেতৃবৃন্দ উপস্থিত ছিল।
এর আগে গত রোববার সন্ধ্যায় জ্যামাইকা মুসলিম সেণ্টারে মরহুমার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় ইমামতি করেন জ্যামাইক মুসলিম সেণ্টারের ইমাম ও খতিব মাওলানা আবু জাফর বেগ। জানায় কমিউনিটি নেতৃবৃন্দসহ বিভিন্নস্তরের লোকজন অংশ গ্রহণ করেন। গত শনিবার ফ্লাশিংয়ের পেসবেটেরিয়ান হাসাপাতালে চিকিৎসাধীন অবস্থান মৃত্যুবরণ করেন বেগম কে. চৌধুরী ( ইন্না. রাজেউন)। তিনি দীর্ঘদিন ধরে শাররীকভাবে অসুস্থ ছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮২ বছর। হাসান চৌধুরী রিজভী বাংলাদেশের কক্সবাজারের পেকুয়া উপজেলার চৌধুরী পরিবারের সন্তান। মরহুমা বেগম কে. চৌধুরী মৃত্যুকালে সন্তান, পরিজনসহ অনেক আত্মীয় রেখে গেছেন।

















