শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬

সাপ্তাহিক নবযুগ :: Weekly Nobojug

মিটারে সর্বোচ্চ ৩ ঘণ্টা পার্কিংয়ের

ম্যানহাটানে ট্যাক্সির জন্য  পার্কিং সুবিধা বাড়ছে

নবযুগ রিপোর্ট

প্রকাশিত: ১৫:৫৫, ৪ সেপ্টেম্বর ২০২৬

ম্যানহাটানে ট্যাক্সির জন্য  পার্কিং সুবিধা বাড়ছে

ছবি সংগৃহীত

ট্যাক্সির জন্য বাণিজ্যিক পার্কিং সুবিধা দেওয়ার পরিকল্পনা করছে নিউ ইয়র্ক সিটির ট্রাফিক বিভাগ। বর্তমানে ‘বাণিজ্যিক পার্কিং’ স্থানগুলোতে হলুদ ট্যাক্সি পার্ক করলে জরিমানা বা টিকিটের মুখে পড়তে হয়। এই সমস্যার সমাধানে সিটির ট্রাফিক বিভাগ একটি প্রস্তাব এনেছে, যার মাধ্যমে ট্যাক্সি চালকরা নির্দিষ্ট ফি দিয়ে বাণিজ্যিক মিটারে সর্বোচ্চ ৩ ঘণ্টা পার্কিংয়ের সুযোগ পাবেন।

সিটির সেন্ট্রাল বিজনেস ডিস্ট্রিক্টে মাত্র ৫৫টি ট্যাক্সি রিলিফ স্ট্যান্ড (প্রায় ৩০০টি জায়গা) রয়েছে, যা প্রয়োজনের তুলনায় খুবই কম। ফলে ড্রাইভারদের বাথরুমের বিরতি বা বিশ্রামের জন্য পার্কিং পেতে মারাত্মক দুর্ভোগ পোহাতে হয় এবং বাধ্য হয়ে অবৈধ জায়গায় গাড়ি রেখে বড় অঙ্কের জরিমানা গুনতে হয়। এর বিপরীতে সিটিতে প্রায় ১৩ হাজার বাণিজ্যিক মিটার স্পেস খালি থাকে।
সিটি কাউন্সিলের একটি পাইলট প্রজেক্টের অংশ হিসেবে এ পরিকল্পনাটি নেওয়া হচ্ছে। চালকদের মতে, প্রতি ঘণ্টার পার্কিং খরচ কত হবে তা গুরুত্বপূর্ণ, তবে এটি কার্যকর হলে জরিমানার হাত থেকে রেহাই মিলবে। সংস্থাটি প্রস্তাবটি অনুমোদন করলে এটি ২০২৮ সালের জুলাই পর্যন্ত কার্যকর থাকবে।
 

শেয়ার করুন: