ছবি: সংগৃহীত
ইউ.এস. সিটিজেনশিপ অ্যান্ড ইমিগ্রেশন সার্ভিসেস (ইউএসসিআইএস) আটলান্টায় একটি নতুন অ্যাসাইলাম (রাজনৈতিক আশ্রয়) অফিস খুলতে যাচ্ছে।
২০২৬ সালের ৮ জুলাই থেকে আটলান্টা অ্যাসাইলাম অফিস তিনটি নির্দিষ্ট স্থানে ‘অ্যাফারমেটিভ অ্যাসাইলাম’ (স্বেচ্ছায় আবেদনকারী) প্রার্থীদের সাক্ষাৎকার (ইন্টারভিউ) নেওয়া শুরু করবে। যেসব বিদেশি নাগরিক রাজনৈতিক আশ্রয়ের জন্য আবেদন করছেন বা ইতিমধ্যে আবেদন করেছেন এবং যারা আটলান্টা অ্যাসাইলাম অফিসের আওতাধীন (যার মধ্যে জর্জিয়া ও আলাবামা অঙ্গরাজ্য অন্তর্ভুক্ত) রয়েছেন, তাদের সাক্ষাৎকার নিচের যেকোনো একটি স্থানে নির্ধারণ করা হবে :
ক্স আটলান্টায় অবস্থিত একটি নতুন, অস্থায়ী অ্যাসাইলাম অফিস;
ক্স ইউএসসিআইএস আটলান্টা ফিল্ড অফিস; অথবা
ক্স আলাবামায় অবস্থিত ইউএসসিআইএস মন্টগোমারি ফিল্ড অফিস।
আশা করা হচ্ছে, ২০২৭ সালে আটলান্টা অ্যাসাইলাম অফিসটি একটি স্থায়ী ঠিকানায় স্থানান্তরিত হবে। তার আগ পর্যন্ত, ইউএসসিআইএস অ্যাসাইলাম ইন্টারভিউয়ের জন্য ওপরের স্থানগুলোই ব্যবহার করবে। আপনি যদি রাজনৈতিক আশ্রয়ের জন্য আবেদন করে থাকেন এবং ইউএসসিআইএস আপনার ইন্টারভিউয়ের তারিখ নির্ধারণ করে, তবে আপনার ইন্টারভিউ নোটিশটি মনোযোগ দিয়ে পড়ুন। সেখানে ইন্টারভিউয়ের জন্য আপনাকে কোথায় উপস্থিত হতে হবে, সে সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য দেওয়া থাকবে।
সব ধরনের সাক্ষাৎকার এবং অন্যান্য সেবা কেবল আগে থেকে বুক করা অ্যাপয়েন্টমেন্টের মাধ্যমেই দেওয়া হবে। অ্যাসাইলাম অফিসগুলোতে সরাসরি উপস্থিত হয়ে (ওয়াক-ইন) কোনো সেবা পাওয়া যাবে না। অ্যাসাইলাম অফিসের অবস্থান সম্পর্কে আরো জানতে ‘অ্যাসাইলাম অফিস লোকেটর’ পৃষ্ঠাটি দেখুন।

















