ছবি : নবযুগ
স্বাধীন বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা, মজলুম জননেতা খ্যাত মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী স্মরণে প্রতিষ্ঠিত ‘ভাসানী ফাউন্ডেশন, নিউইয়র্ক’ এর নতুন কমিটি দায়িত্ব গ্রহণ করেছেন। বুধবার (৭ অক্টোবর) সন্ধ্যায় জ্যাকসন হাইটসে অনুষ্ঠিত বিদায়ী ও নতুন কমিটির যৌথ সভায় অনাড়ম্বরভাবে দায়িত্ব গ্রহণ সম্পন্ন হয়।
এসময় ফাউন্ডেশনের বিদায়ী সাধারণ সম্পাদক মাঈনুদ্দীন নাসের সভাপতি আলী ইমাম শিকদার (পুন নির্বাচিত) ও নবনির্বাচিত সাধারণ সম্পাদক শাহাব উদ্দিন সাগরের কাছে আর্থিক রিপোর্ট ও রেজুলেশন বই হস্তান্তরের মাধ্যমে দায়িত্ব বুঝিয়ে দেন। এসময় ফাউন্ডেশনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। খবর ইউএনএ’র।
মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী ফাউন্ডেশন, নিউইয়র্ক’ এর সভাপতি আলী ইমাম শিকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সদ্য অনুষ্ঠিত ষষ্ঠ আন্তর্জাতিক ভাসানী সম্মেলনের আমন্ত্রিত বিশেষ অতিথি বাংলাদেশ সরকারের সাবেক মূখ্য সচিব সিরাজ উদ্দিন মিয়া সাথী উপস্থিত ছিলেন। এছাড়াও বিদায়ী ও নতুন কমিটির কর্মকর্তারা সভায় উপস্থিত ছিলেন।
সভায় আগামী ১৭ নভেম্বর মাওলানা ভাসানীর মৃত্যুবার্ষিকী পালনসহ কতিপয় কর্মসূচি গ্রহণ করা হয়। এছাড়াও নতুন প্রজন্ম সহ বিশ্বব্যাপী হুজুর ভাসানীকে তুলে ধরার প্রত্যয় ব্যক্ত করা হয়। নতুন কমিটি দায়িত্ব পালনে সবার সার্বিক সহযোগিতা কামনা করেন।
উল্লেখ্য, চলতি বছর গত ২০ সেপ্টেম্বর, রোববার নিউইয়র্কে অনুষ্ঠিত ষষ্ঠ আন্তর্জাতিক ভাসানী সম্মেলনে এ কমিটি ঘোষণা করা হয়। এতে বীর মুক্তিযোদ্ধা আলী ইমাম সভাপতি ও সাংবাদিক শাহাব উদ্দিন সাগর সাধারণ সম্পাদক নির্বাচিত হন। প্রসঙ্গত: আলী ইমাম দ্বিতীয়বারের মতো সংগঠনের সভাপতি নির্বাচিত হয়েছেন।
ফাউন্ডেশনের ২৫ সদস্যের কমিটির অন্যান্য কর্মকর্তারা হলেন: সহ সভাপতি- মোস্তফা করিম ফরিদ ও কাজী সাখাওয়াত হোসেন আজম, যুগ্ম সম্পাদক-নাজমুল আলম শ্যামল, সাংগঠনিক সম্পাদক- এস এম ফেরদৌস, কোষাধ্যক্ষ- নূর আমিন, ওভারসিস সম্পাদক- আতাউর রহমান আতা, প্রচার, তথ্য ও প্রযুক্তি সম্পাদক- তানভির করিম, মহিলা বিষয়ক সম্পাদক- নার্গিস রহমান, সমাজ কল্যাণ সম্পাদক- দেলোয়ার হোসেন শিপন, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক- সৌমিত্র দস্তিদার। কার্যকরী সদস্যরা হলেন: এম এ সাদেক, শাহ আলম দুলাল, খন্দকার ফরহাদ, মাহমুদ খান তাসের, কিউ জামান, আব্দুর রহিম হাওলাদার, এবিএম সালাহউদ্দিন আহমেদ, ফারুক হোসেন মজুমদার, বাসেত রহমান, বিল্লাল চৌধুরী, মাঈনুদ্দীন নাসের (পদাধিকার বলে সম্মানিত সদস্য)।
কার্যকরী কমিটির বৈঠকে উপদেষ্টা মন্ডলী গঠন করা হবে। এ কমিটি ২০২৭-২০৩০ সাল পর্যন্ত দায়িত্ব পালন করবে।

















