শুক্রবার, ০১ মে ২০২৬

সাপ্তাহিক নবযুগ :: Weekly Nobojug

নিউজার্সি প্রাইমারি  নির্বাচনে লড়ছেন সুব্রত ও লাকী

নবযুগ রিপোর্ট

প্রকাশিত: ১৭:৩১, ১ মে ২০২৬

নিউজার্সি প্রাইমারি  নির্বাচনে লড়ছেন সুব্রত ও লাকী

ছবি: সংগৃহীত

নিউ জার্সি রাজ্যের প্রাইমারি নির্বাচনে লড়ছেন সুব্রত চৌধুরী ও লাকী চৌধুরী। আগামী ২ জুন, মঙ্গলবার অনুষ্ঠিতব্য এই নির্বাচনে আটলান্টিক কাউন্টির ‘ডেমোক্রেটিক কমিটি পারসন’ পদে জয়ী হওয়ার লক্ষ্যে তাঁরা প্রতিদ্বন্দ্বিতা করছেন।

সুব্রত চৌধুরী  বাংলাদেশের চট্টগ্রামের পটিয়া উপজেলার কচুয়াই গ্রামের বাসিন্দা। স্বর্গীয় দীপেশ চৌধুরী ও রাধা চৌধুরীর জ্যেষ্ঠ সন্তান সুব্রত চৌধুরী বর্তমানে আটলান্টিক কাউন্টি গভর্নমেন্টে হিউম্যান সার্ভিসেস স্পেশালিস্ট পদে কর্মরত।
২০১২ সালে অভিবাসী হিসেবে সপরিবারে যুক্তরাষ্ট্রে আসার পর থেকেই তিনি কমিউনিটি সাংবাদিকতায় সক্রিয় রয়েছেন। সাংবাদিকতার পাশাপাশি বিশ্বের বিভিন্ন দেশের বাংলা ভাষার সংবাদপত্র ও সংকলনে নিয়মিত ছড়া, কবিতা ও গল্প লেখেন। অনুবাদক হিসেবেও তাঁর সুনাম রয়েছে। তাঁর প্রকাশিত গ্রন্থের মধ্যে রয়েছে ছড়ার বই ‘বিশ্ব বেহায়া’ এবং রূপকথার বই ‘আতু বুতু কাতু কুতু’।
সামাজিক কর্মকা-ে সক্রিয় সুব্রত চৌধুরী বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সাউথ জার্সি, সাউথ জার্সি পোয়েটস কালেকটিভ এবং ঘঅঅঈচ-এর সঙ্গে যুক্ত। তিনি আটলান্টিক সিটি স্কুল বোর্ডের নির্বাচিত সদস্য হিসেবে তৃতীয় মেয়াদে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি তিনি আটলান্টিক কাউন্টির “সংস্কৃতি ও ঐতিহ্য বিষয়ক পরামর্শক পর্ষদ”-এর সদস্য হিসেবে তৃতীয় মেয়াদে দায়িত্ব পালন করছেন যেখানে তিনি প্রথম আমেরিকান-এশীয় সদস্যদের একজন। এছাড়া তিনি আটলান্টিক সিটি ফ্রি পাবলিক লাইব্রেরির ট্রাস্টি বোর্ডের সদস্য হিসেবেও দায়িত্ব পালন করছেন।
লাকী চৌধুরী— চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার উত্তর ভূর্ষি গ্রামের বাসিন্দা, স্বর্গীয় শৈবাল শংকর চৌধুরী ও স্বর্গীয়া রানী চৌধুরীর কনিষ্ঠ কন্যা লাকী চৌধুরী বর্তমানে আটলান্টিক সিটি গভর্নমেন্টের মার্কেন্টাইল ও লাইসেন্সিং বিভাগে কর্মরত।
তিনি ২০১২ সালে অভিবাসী হিসেবে সপরিবারে যুক্তরাষ্ট্রে আসেন। সততা ও মানবিক গুণাবলীর জন্য তিনি কমিউনিটিতে সুপরিচিত।
উল্লেখ্য, সুব্রত চৌধুরী চতুর্থ মেয়াদে এবং লাকী চৌধুরী দ্বিতীয় মেয়াদে জয়ী হওয়ার লক্ষ্যে এবারের নির্বাচনে অংশ নিয়েছেন।
প্রাইমারি নির্বাচনে তাঁদেরকে ভোট দিয়ে বিজয়ী করার জন্য তাঁরা ভোটারদের প্রতি আহ্বান জানিয়েছেন।
 

শেয়ার করুন: