শুক্রবার, ০১ মে ২০২৬

সাপ্তাহিক নবযুগ :: Weekly Nobojug

মিসবাহউজ্জামানের শারীরিক  অবস্থার উন্নতি : রিহ্যাব সেন্টারে স্থান

নিউইয়র্ক

প্রকাশিত: ১৭:৪১, ১ মে ২০২৬

মিসবাহউজ্জামানের শারীরিক  অবস্থার উন্নতি : রিহ্যাব সেন্টারে স্থান

ছবি: সংগৃহীত

নিউইয়র্কের বাংলাদেশি কমিউনিটির পরিচিত মুখ, জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির সহ সভাপতি ও টিবিএন২৪ এর ভাইস প্রেসিডেন্ট (মার্কেটিং) এএফএম মিসবাহউজ্জামানের শারীরিক অবস্থার উন্নতি ঘটেছে।

২৩ এপ্রিল কুইন্স জেনারেল হাসপাতাল থেকে ব্রঙ্কসের একটি রিহ্যাব সেন্টারে স্থানান্তর করা হয়েছে। আকস্মিক স্ট্রোকের শিকার হয়ে তিনি গত ১৪ এপ্রিল থেকে কুইন্স জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। তিনি দীর্ঘদিন ধরে ডায়াবেটিস সহ শারীরিক নানা রোগে ভুগছেন। খবর ইউএনএ’র।
সর্বশেষ প্রাপ্ত খবরে জানা গেছে, এএফএম মিসবাহউজ্জামান কথা বলতে পাড়ছেন। তবে তাকে কিছুদিন রিহ্যাব সেন্টারে চিকিৎসাধীন থাকতে হবে। 
এদিকে কুইন্স জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন থাকাকালীন সময়ে কমিউনিটি অ্যাক্টিভিষ্ট এএফএম মিসবাহউজ্জামান-কে দেখতে কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ হাসপাতালে যান এবং তার খোঁজখবর নেন। তারা এবং তার পরিবারের পক্ষ থেকে মিসবাহউজ্জানের রোগমুক্তি জন্য সবার দোয়া কামনা করা হয়েছে।
বিশিষ্ট লেখক ও রাজনীতি বিশ্লেষক মাহমুদ রেজা চৌধুরী, ডিজিটাল ট্রাভেলস এস্টোরিয়ার কর্ণধার নজরুল ইসলাম, জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির প্রতিষ্ঠাতা ও সভাপতি এবং জ্যামাইকা মুসলিম সেন্টারের সেক্রেটারী মোহাম্মদ ফখরুল ইসলাম দেলোয়ার, ফ্রেন্ডস সোসাইটির সাবেক সভাপতি বিলাল চৌধুরী, সহ সভাপতি মুহাম্মদ কামরুল ইসলাম সনি, ব্যবসায়ী শাহ জে চৌধুরী, জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকা’র (একাংশ) সভাপতি মঈনুল ইসলাম ও কোষাধ্যক্ষ মইনুজ্জামান চৌধুরী, বিশিষ্ট ব্যবসায়ী আতিকুল ইসলাম জাকির, কমিউনিটি অ্যাক্টিভিষ্ট নওশাদ হায়দার প্রমুখ ইতিমধ্যেই হাসপাতালে গিয়ে এএফএম মিসবাহউজ্জামানের শারীরিক খোঁজখবর নিয়েছেন।
 

শেয়ার করুন: