শনিবার, ১৮ এপ্রিল ২০২৬

সাপ্তাহিক নবযুগ :: Weekly Nobojug

কানাডায় পরলোকে  সুধন্য বিশ^াস

কানাডা

প্রকাশিত: ১৭:২০, ২৭ ফেব্রুয়ারি ২০২৬

কানাডায় পরলোকে  সুধন্য বিশ^াস

ছবি: সংগৃহীত

গত সোমবার ২৩ ফেব্রুয়ারি রাত সোয়া এগারোটায় মুক্তিযোদ্ধা সুধন্য বিশ^াস কানাডার মন্ট্রিয়লে নিজ বাসায় মৃত্যুবরণ করেছেন। গত কিছদিন থেকে সে দুরারোগ লিভার ক্যান্সারে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন ছিল। মৃত্যুকালে স্ত্রী দুই ছেলে ভাইবোন আত্মীয়স্বজন সহ অসংখ্য বন্ধু ও গুণগ্রাহী সহযোদ্ধা সহকর্মী রেখে গেছে। 

১৯৭১ সালে মুক্তিযুদ্ধের কিছু আগে সে মেট্রিক পাশ করে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে। মুক্তিযুদ্ধের পর মৌলবীবাজার কলেজ থেকে বিএ পাশ করে। ছাত্র জীবনে ছাত্র ইউনিয়নের একনিষ্ঠ কমী এবং মৌলভীবাজার জেলা ছাত্র ইউনিয়নের সহসভাপতি ছিল। পরবর্তী জীবনে সক্রিয় রাজনীতিতে না থাকলেও বাম প্রগতিশীল রাজনীতির অনুগামী ছিল। 
আগামী শনিবার ২৮ ফেব্রুয়ারি মরদেহ জাতীয় পতাকায় আচ্ছাদিত করে জাতীয় সংগীত গেয়ে মুক্তিযোদ্ধাদের সম্মান জানানোর মাধ্যমে তার শেষকৃত্য সম্পন্ন হবে। 
 

শেয়ার করুন: