শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬

সাপ্তাহিক নবযুগ :: Weekly Nobojug

হাজারো গ্রাহকের ব্যক্তিগত তথ্য ফাঁস

ভিসা, মাস্টারকার্ড ও চেজের গ্রাহকদের তথ্য হ্যাক 

নবযুগ রিপোর্ট

প্রকাশিত: ২০:৫৮, ২০ নভেম্বর ২০২৬

ভিসা, মাস্টারকার্ড ও চেজের গ্রাহকদের তথ্য হ্যাক 

ছবি সংগৃহীত

যুক্তরাষ্ট্রের বড় আর্থিক প্রতিষ্ঠানগুলোর গ্রাহকদের তথ্য সাইবার হামলায় ফাঁস হয়েছে। জেপি মরগান চেজ, ভিসা ও মাস্টারকার্ডের গ্রাহকদের তথ্য চুরির দাবি করেছে একটি হ্যাকার গ্রুপ। এক সপ্তাহের মধ্যে আর্থিক খাতে এটি দ্বিতীয় বড় ধরনের সাইবার নিরাপত্তা বিপর্যয়।মানচিত্র দেখুন

দেশটির বৃহত্তম ব্যাংক জেপি মরগান চেজ জানিয়েছে, র‌্যানসমওয়্যার গোষ্ঠী ‘নন’ তাদের প্রায় ১৬ হাজার সম্পদশালী গ্রাহকের ইমেইল ঠিকানা, ফোন নম্বর এবং অ্যাকাউন্ট পরিচিতি নম্বর প্রকাশ করেছে। বৃহস্পতিবার হ্যাকাররা এসব তথ্য প্রকাশ করে বলে ব্যাংকটি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া বিবৃতিতে জানিয়েছে।
ব্যাংকের দাবি, তাদের সরাসরি ব্যবস্থায় নয়, বরং সেবা প্রদানকারী তৃতীয় পক্ষের প্রতিষ্ঠানগুলোর ওপর হামলা চালিয়ে তথ্য হাতিয়ে নেওয়া হয়েছে। সাইবার অপরাধীরা এর আগেও বিভিন্ন প্রতিষ্ঠানের তৃতীয় পক্ষের সেবা প্রদানকারী সংস্থাকে লক্ষ্যবস্তু করেছে। চলতি সপ্তাহের শুরুতে প্রায় ১৮০টি বড় ওয়েবসাইটে ক্ষতিকর সফটওয়্যার প্রবেশ করানোর ঘটনাও সামনে আসে।
ফাঁস হওয়া তথ্যগুলো জেপি মরগানের ‘রিজার্ভ’ কর্মসূচির গ্রাহকদের সঙ্গে সম্পর্কিত বলে ধারণা করা হচ্ছে। এটি ভিসার একটি বিশেষ আমন্ত্রণভিত্তিক ক্রেডিট কার্ড কর্মসূচি, যেখানে সাধারণত গ্রাহকদের পরিচালনাধীন সম্পদের পরিমাণ ১ কোটি ডলারের বেশি থাকতে হয়।
ব্যাংকটি ঠিক কখন সাইবার হামলার ঘটনা ঘটেছে কিংবা কোন কোন তৃতীয় পক্ষের প্রতিষ্ঠান আক্রান্ত হয়েছে, তা প্রকাশ করেনি। তবে তাদের মুখপাত্র জানিয়েছেন, তথ্য ফাঁসের পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে এবং মাস্টারকার্ডের পেমেন্ট নেটওয়ার্ক কিংবা গ্রাহকদের কার্ড ব্যবহার করার সক্ষমতার ওপর এর কোনো প্রভাব পড়েনি।
সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান এসওসিআরাডার (ঝঙঈজধফধৎ) জানিয়েছে, তিনটি হামলারই দায় স্বীকার করেছে হ্যাকার গোষ্ঠী নন 
এর আগে সোমবার জেপি মরগান চেজের অনলাইন ব্যাংকিং সেবায় বিভ্রাটের জন্য ব্যাংকটি একটি সফটওয়্যার ত্রুটিকে দায়ী করেছিল। তবে এবারের তথ্য চুরির ঘটনার সঙ্গে আগের সেবাবিভ্রাটের কোনো সম্পর্ক নেই বলে ব্যাংক জানিয়েছে।
জেপি মরগান চেজের দাবি, সোমবারের সেবাবিভ্রাটের সঙ্গে বৃহস্পতিবারের তথ্য ফাঁসের ঘটনার কোনো যোগসূত্র নেই। ব্যাংকটির পক্ষ থেকে বলা হয়েছে, ক্ষতিগ্রস্ত গ্রাহকদের প্রয়োজন অনুযায়ী সরাসরি যোগাযোগ করা হবে এবং বিনামূল্যে ক্রেডিট পর্যবেক্ষণ সেবাসহ প্রয়োজনীয় সহায়তা দেওয়া হবে।
এদিকে, ভিসার এক মুখপাত্রের বরাত দিয়ে ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে, এশিয়া-প্যাসিফিক অঞ্চলে তাদের একজন তৃতীয় পক্ষের সেবা প্রদানকারী প্রতিষ্ঠান সাইবার হামলার শিকার হয়েছে। তবে ভিসার নিজস্ব কোনো সিস্টেম আক্রান্ত হয়নি এবং গ্রাহকদের কার্ড নম্বরসহ কোনো পেমেন্টসংক্রান্ত তথ্য চুরি হয়নি বলে মুখপাত্র জানিয়েছেন।
মাস্টারকার্ডের এক মুখপাত্রও জানিয়েছেন, তাদের একটি নির্দিষ্ট সুবিধা কর্মসূচির আওতায় থাকা গ্রাহকদের একটি অংশের সীমিত পরিমাণ তথ্য হ্যাকারদের হাতে প্রকাশিত হয়েছে।
এদিকে, ব্যাংক অব আমেরিকা, ইউএস ব্যাংক ও ওয়েলস ফার্গোর মতো যুক্তরাষ্ট্রের অন্যান্য বড় ব্যাংকের গ্রাহকরাও বিভিন্ন সমস্যার কথা জানিয়েছেন।
এই ঘটনাগুলো এমন এক সময়ে ঘটছে, যখন যুক্তরাষ্ট্রজুড়ে একের পর এক প্রযুক্তিগত বিপর্যয় দেখা যাচ্ছে। বিমান চলাচল, ইমেইল সেবা, হোটেল বুকিংসহ বিভিন্ন খাতে বিভ্রাটের পাশাপাশি জাতীয় নিরাপত্তা সংস্থা (ঘঝঅ)-এর গোপন অভ্যন্তরীণ যোগাযোগব্যবস্থাও ঝুঁকির মুখে পড়ার খবর সামনে এসেছে।
বিভ্রাটের পর দেশটির ব্যাংকগুলোর কাছে নিয়ন্ত্রক সংস্থা অফিস অব দ্য কম্পট্রোলার অব দ্য কারেন্সি (ঙঈঈ) তথ্য জানতে চেয়েছে বলে ব্যাংকিং খাতের এক কর্মকর্তা জানিয়েছেন। ওই কর্মকর্তা বলেন, ব্যাংকিং নিয়ন্ত্রক সংস্থা সাইবার হামলার প্রভাব কতটা বিস্তৃত, তা মূল্যায়নের চেষ্টা করছে এবং গ্রাহকদের সঙ্গে কী ধরনের যোগাযোগ করা হচ্ছে, সে সম্পর্কেও জানতে চাইছে।
এদিকে, একের পর এক সাইবার হামলা ও প্রযুক্তিগত বিপর্যয় যুক্তরাষ্ট্রের ব্যাংকিং এবং আর্থিক খাতের তথ্য নিরাপত্তা নিয়ে নতুন উদ্বেগ তৈরি করেছে। তবে ভিসা ও মাস্টারকার্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, তাদের মূল পেমেন্ট ব্যবস্থা সচল রয়েছে এবং কার্ড নম্বর বা পেমেন্ট তথ্য চুরির ঘটনা ঘটেনি বলে তারা দাবি করছে।
 

শেয়ার করুন: