শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬

সাপ্তাহিক নবযুগ :: Weekly Nobojug

১৯ অক্টোবর থেকে কার্যকর

এনওয়াইসি ফেরির  ভাড়া ৫ ডলার

নবযুগ রিপোর্ট

প্রকাশিত: ২১:৪৯, ২ অক্টোবর ২০২৬

এনওয়াইসি ফেরির  ভাড়া ৫ ডলার

ছবি সংগৃহীত

নিউইয়র্ক সিটি ইকোনমিক ডেভেলপমেন্ট করপোরেশনের (ইডিসি) বোর্ড ভাড়া বাড়ানোর প্রস্তাব অনুমোদন করায় ১৯ অক্টোবর থেকে এনওয়াইসি ফেরির ভাড়া বাড়ছে।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, একমুখী ফেরি টিকিটের দাম ৪.৫০ ডলার থেকে বেড়ে ৫ ডলার হবে। ১০-যাত্রার পাসের মূল্য ২৯ ডলার থেকে বেড়ে ৩০ ডলার করা হচ্ছে। তবে এটি আগের মতোই সাবওয়ে ভাড়ার সাথে সমন্বিত থাকবে।
ছাড়প্রাপ্ত যাত্রীদের জন্য একমুখী ভাড়া ১.৪৫ ডলার থেকে বেড়ে ১.৫০ ডলার হবে।
ইডিসি জানিয়েছে, ফেরি ব্যবস্থার প্রবৃদ্ধি ও সবার জন্য এর সহজলভ্যতা বজায় রেখে আয় বাড়ানোর লক্ষ্যেই এ পরিবর্তন আনা হয়েছে। নতুন ভাড়া ১৯ অক্টোবর থেকে কার্যকর হবে।
এছাড়া পরীক্ষামূলকভাবে চালু করা ১৫ ডলারের দুই দিনের আনলিমিটেড পাস স্থায়ী করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর দাম অপরিবর্তিত থাকবে।
সবশেষ ২০২৪ সালের সেপ্টেম্বরেও ফেরির ভাড়া বাড়ানো হয়েছিল। তখন একমুখী টিকিটের দাম ৪ ডলার থেকে ৪.৫০ ডলার এবং ১০-যাত্রার পাসের দাম ২৭.৫০ ডলার থেকে ২৯ ডলারে উন্নীত করা হয়।
ওই সময় প্রবীণ, প্রতিবন্ধী ও স্বল্প আয়ের যাত্রীদের ছাড়প্রাপ্ত ভাড়াও ১.৩৫ ডলার থেকে ১.৪৫ ডলারে বাড়ানো হয়েছিল। পাশাপাশি এ ছাড়ের সুবিধা নিউইয়র্ক সিটির সব উচ্চবিদ্যালয় শিক্ষার্থীর জন্যও সম্প্রসারণ করা হয়।
 

শেয়ার করুন: