বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬

সাপ্তাহিক নবযুগ :: Weekly Nobojug

আলী ইমাম সভাপতি, সাগর সাধারণ সম্পাদক

ভাসানী ফাউন্ডেশন ইউএসএ’র নতুন কমিটি গঠিত

নবযুগ রিপোর্ট

প্রকাশিত: ২০:২৭, ২৩ সেপ্টেম্বর ২০২৬

ভাসানী ফাউন্ডেশন ইউএসএ’র  নতুন কমিটি গঠিত

ছবি : নবযুগ

মওলানা আবদুল হামিদ খান ভাসানী ফাউন্ডেশন ইউএসএ’র নতুন কমিটি গঠিত হয়েছে। এতে বীর মুক্তিযোদ্ধা আলী ইমাম সভাপতি ও সাংবাদিক শাহাব উদ্দিন সাগর সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। গত ২০ সেপ্টেম্বর, রোববার নিউইয়র্কের উডসাইডের কুইন্স প্যালেসে ৬ষ্ট মওলানা ভাসানী আন্তর্জাতিক সম্মেলনে এ কমিটি ঘোষণা করা হয়। প্রসঙ্গত: আলী ইমাম দ্বিতীয়বারের মতো সংগঠনের সভাপতি নির্বাচিত হয়েছেন।

২৫ সদস্যের কমিটিতে রয়েছেন, সহ সভাপতি মোস্তফা করিম ফরিদ, সহ সভাপতি কাজী সাখাওয়াত হোসেন আজম, সাধারণ সম্পাদক শাহাব উদ্দিন সাগর, যুগ্ম সম্পাদ নাজমুল আলম শ্যামল, সাংগঠনিক সম্পাদক এস এম ফেরদৌস, কোষাধ্যক্ষ নূর আমিন, ওভারসিস সম্পাদক আতাউর রহমান আতা, প্রচার, তথ্য ও  প্রযুক্তি সম্পাদক তানভির করিম, মহিলা বিষয়ক সম্পাদক নার্গিস রহমান, সমাজ কল্যাণ সম্পাদক দেলোয়ার হোসেন শিপন, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক সৌমিত্র দস্তিদার। কার্যকরী সদস্যরা হলেন এম এ সাদেক, শাহ আলম দুলাল, খন্দকার ফরহাদ, মাহমুদ খান তাসের, কিউ জামান, আবদু রহিম হাওলাদার, এবিএম সালাহউদ্দিন, ফারুক হোসেন মজুমদার, বাসেত রহমান, বিল্লাল চৌধুরী, মইন উদ্দিন নাসের (পদাধিকার বলে সম্মানিত সদস্য)। এ কমিটি ঘোষণা করেন বিদায়ী সাধারণ সম্পাদক মইন উদ্দিন নাসের। কমিটি ঘোষণার সময় জানানো হয় সম্মেলনোত্তর কার্যকরী কমিটির বৈঠকে উপদেষ্টা মন্ডলী গঠন করা হবে। এ কমিটি ২০২৭-২০৩০ সাল পর্যন্ত দায়িত্ব পালন করবে। 

উল্লেখ্য: মওলানা আবদুল হামিদ খান ভাসানী ফাউন্ডেশন ইউএসএ ইনক আয়োজিত ৬ষ্ঠ আন্তর্জাতিক সম্মেলনে প্রধান অতিথি ছিলেন চিন্তক, বিশিষ্ট শিক্ষাবিদ ড. প্রফেসর সলিমুল্লাহ খান। গেস্ট অর্ব অর্নার ছিলেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপদেষ্টা ড. রাশেদ মাহমদু তিতুমীর। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ সরকারের সাবেক মূখ্য সচিব সিরাজ উদ্দিন মিয়া সাথী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নতুন সভাপতি আলী ইমাম। সঞ্চালনা করেন নতুন সাধারণ সম্পাদক শাহাব উদ্দিন সাগর। অন্যদের মাঝে বক্তব্য রাখেন সাবেক ছাত্রনেতা মোস্তফা করিম ফরিদ, ৬ষ্ঠ মওলানা ভাসানী আন্তর্জাতিক সম্মেলন-২০২৬ উদযাপন কমিটির কনভেনর গিয়াস আহমেদ,  রাজনীতিবিদ নাহিদুল খান, ভাসানী ফাউন্ডেশনের সাবেক সভাপতি সৈয়দ টিপু সুলতান, লেখক, গবেষক, নির্মাতা ও ভাসানী চর্চা কেন্দ্র-কলকাতার প্রতিষ্ঠাতা সৌমিত্র দস্তিদার, ভাসানী গবেষক জুনাইদ এহসান। মওলানা ভাসানী সম্মেলন উপলক্ষ্যে প্রকাশিত ম্যাগাজিনের মোড়ক উম্মোচন করা হয় অনুষ্ঠানে। কবিতা আবৃত্তি করেন এম এ সাদেক, হারুন উজ জামান ভূঁইয়া। সংগীত পরিবেশন করেন মরিয়ম মারিয়া, শেখ নীলিমা শশী ও করিম হাওলাদার। সম্মেলনে ১০ দফা রেজ্যুলেশন গৃহিত হয়।

শেয়ার করুন: