শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬

সাপ্তাহিক নবযুগ :: Weekly Nobojug

প্রধান অতিথি ড. অধ্যাপক সলিমুল্লাহ খান

নিউইয়র্কে ৬ষ্ঠ মওলানা ভাসানী  আন্তর্জাতিক সম্মেলন রোববার

নবযুগ রিপোর্ট

প্রকাশিত: ১৭:৩৭, ১৮ সেপ্টেম্বর ২০২৬

নিউইয়র্কে ৬ষ্ঠ মওলানা ভাসানী  আন্তর্জাতিক সম্মেলন রোববার

ছবি সংগৃহীত

আগামী রোববার, ২০ সেপ্টেম্বর নিউইয়র্কে অনুষ্ঠিত হচ্ছে ৬ষ্ঠ মওলানা আবদুল হামিদ খান ভাসানী আন্তর্জাতিক সম্মেলন। উডসাইডের কুইন্স প্যালেসে আয়োজন করা হয়েছে এ সম্মেলনের। মওলানা আবদুল হামিদ খান ভাসানী ফাউন্ডেশন ইউএসএ ইনক এ সম্মেলনের আয়োজন করছে।

বিশিষ্ট শিক্ষাবিদ, গবেষক ও চিন্তক ড. অধ্যাপক সলিমুল্লাহ খান এ সম্মেলনের প্রধান অতিথি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ সরকারের সাবেক মূখ্য সচিব সিরাজ উদ্দিন মিয়া সাথী। কলকাতা থেকে যোগ দিচ্ছেন মওলানা ভাসানী চর্চা কেন্দ্রের প্রতিষ্ঠাতা লেখক, গবেষক ও নির্মাতা সৌমিত্র দস্তিদার। সম্মেলনের সভাপতিত্ব করবেন সংগঠনের সভাপতি আলী ইমাম। স্বাগত বক্তব্য রাখবেন সাধারণ সম্পাদক মইনউদ্দিন নাসের। উপস্থাপনা করবেন সম্মেলন উদযাপন কমিটির সদস্য সচিব শাহাব উদ্দিন সাগর। সম্মেলনের কনভেনর গিয়াস আহমেদ। সম্মেলন উপলক্ষে একটি ম্যাগাজিন প্রকাশ করা হচ্ছে। এতে বিভিন্ন গুরুত্বপূর্ণ লেখকদের লেখার সন্নিবেশ ঘটছে। অনুষ্ঠান বিকাল ৪ টা থেকে শুরু হয়ে চলবে রাত সাড়ে ১১ টা পর্যন্ত। সাংস্কৃতিক পর্বে সংগীত পরিবেশন করবেন শিল্পী করিম হাওলাদার, শেখ নীলিমা শশী ও মরিয়ম মারিয়া। 
 

শেয়ার করুন: