ছবি সংগৃহীত
ট্রান্সজেন্ডার তরুণদের জেন্ডার-অ্যাফার্মিং চিকিৎসায় নিষেধাজ্ঞা তুলে নেওয়ার দাবিতে ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা করেছে যুক্তরাষ্ট্রের ডেমোক্র্যাট-শাসিত ২২টি অঙ্গরাজ্য।
স্বাস্থ্য বিভাগ ও স্বাস্থ্যসেবা সংস্থাগুলোর জারি করা একটি চূড়ান্ত বিধির বিরুদ্ধে মাসাচুসেটসের ফেডারেল আদালতে ৬০ পৃষ্ঠার এই মামলাটি দায়ের করা হয়। ওই বিধিতে মেডিকেইড বা শিশু স্বাস্থ্য বীমা প্রগ্রামের আওতায় হরমোন থেরাপি ও অস্ত্রোপচারের মতো চিকিৎসায় কেন্দ্রীয় সরকারের অর্থায়ন নিষিদ্ধ করা হয়েছে।
মামলায় যুক্ত অঙ্গরাজ্যগুলোর অভিযোগ :
বৈষম্যমূলক সিদ্ধান্ত : অন্যান্য চিকিৎসার ক্ষেত্রে এসব ওষুধ ও থেরাপির সুযোগ থাকলেও কেবল ট্রান্সজেন্ডার তরুণদের শাস্তির মুখোমুখি করতেই প্রশাসন এই সিদ্ধান্ত নিয়েছে।
সংবিধান ও ক্ষমতার অপব্যবহার : কংগ্রেসের অনুমতি ছাড়াই প্রশাসনিক ক্ষমতার অপব্যবহার করে নি¤œআয়ের মানুষের চিকিৎসায় অবৈধ বাধা তৈরি করা হয়েছে।
জনমতের অবহেলা : নতুন নীতিটি নির্ধারণের আগে ৯০ শতাংশেরও বেশি জনমত এই নিষেধাজ্ঞার বিপক্ষে ছিল, তা সত্ত্বেও সরকার বিষয়টি বাস্তবায়ন করেছে।
নিউ ইয়র্কের অ্যাটর্নি জেনারেল লেটিটিয়া জেমস জানান, মেডিকেইড সুবিধা প্রদানকারীদের অধিকার কেড়ে নেওয়ার ক্ষমতা ফেডারেল সরকারের নেই। নিউ ইয়র্ক, ক্যালিফোর্নিয়া, ইলিনয়সহ ২২টি অঙ্গরাজ্য ও ডিস্ট্রিক্ট অব কলাম্বিয়া এই জোটবদ্ধ মামলার অংশ। তবে বিচারাধীন বিষয় হওয়ায় যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য বিভাগ কোনো মন্তব্য করতে রাজি হয়নি।

















