ছবি সংগৃহীত
আসন্ন শীত ও ফ্লুর মৌসুমের আগেই এফডিএ নতুন কোভিড-১৯ টিকার অনুমোদন দিয়েছে, যা চলতি শরতে যুক্তরাষ্ট্রে পাওয়া যাবে।
বীমা কোম্পানিগুলো কি খরচ বহন করবে?
যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য বীমা প্রদানকারীদের সংস্থা এএইচআইপি জানিয়েছে, তাদের সদস্য বীমা কোম্পানিগুলো ২০২৬-২৭ মৌসুমে এই টিকার খরচ বহন করবে। ‘অ্যাফোর্ডাবল কেয়ার অ্যাক্ট’ অনুযায়ী, সিডিসির সুপারিশ করা টিকার ক্ষেত্রে গ্রাহকদের বাড়তি কোনো খরচ দিতে হয় না।
বীমা না থাকলে উপায় কী?
বীমা না থাকলেও স্থানীয় বা অঙ্গরাজ্যের স্বাস্থ্য বিভাগের মাধ্যমে বিনামূল্যে টিকা পাওয়া যেতে পারে। এছাড়া শিশুদের জন্য সিডিসির ‘ভ্যাকসিনস ফর চিলড্রেন’ প্রোগ্রামের আওতায় বিনামূল্যে টিকা সরবরাহ করা হবে।
টিকা নেওয়া সম্পর্কে যা জানা দরকার
এফডিএ অনুমোদিত নতুন টিকাগুলো (মডার্না, ফাইজার ও স্যানোফি) প্রধানত ৬৫ বছর বা তার বেশি বয়সীদের জন্য উন্মুক্ত। এছাড়া ৬ মাস থেকে ৬৪ বছর বয়সী যাদের ক্যানসার, অ্যাজমা, ডায়াবেটিস বা হৃদরোগের মতো জটিল শারীরিক অবস্থা রয়েছে, তারাও এই টিকার আওতায় আসবেন।
চলতি মৌসুমে অন্যান্য প্রয়োজনীয় টিকা
বিশেষজ্ঞরা কোভিডের পাশাপাশি ইনফ্লুয়েঞ্জা (ফ্লু) এবং রেসপিরেটরি সিনসাইশিয়াল ভাইরাসের টিকা নেওয়ার পরমর্শ দিচ্ছেন :
ফ্লু : ৬ মাস বা তার বেশি বয়সী সবার জন্য বার্ষিক ফ্লু টিকা নেওয়া উচিত।
আরএসভি : ৭৫ বছর বা তার বেশি বয়সী প্রবীণদের জন্য এই টিকা নির্দেশিত। এছাড়া গর্ভাবস্থায় ৩২ থেকে ৩৬ সপ্তাহের মধ্যে গর্ভবতী নারীদেরও আরএসভি টিকা নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।

















