শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬

সাপ্তাহিক নবযুগ :: Weekly Nobojug

কেলেঙ্কারি চেপে গেলেন

বিতর্কের মুখে নীরবত ভাঙলেন সেই গুস্তাভো 

নবযুগ রিপোর্ট

প্রকাশিত: ১৫:৪৬, ৪ সেপ্টেম্বর ২০২৬

বিতর্কের মুখে নীরবত ভাঙলেন সেই গুস্তাভো 

ছবি সংগৃহীত

বিতর্কের মুখে পড়ে অবশেষে নীরবতা ভাঙলেন নিউ ইয়র্ক ডেমোক্র্যাটিক সোশ্যালিস্টস অব আমেরিকা-এর সহ-সভাপতি গুস্তাভো গোর্দিয়ো। তবে নিজেকে শ্রমজীবী দাবি করা নিয়ে করা জালিয়াতি এবং সাম্প্রতিক কেলেঙ্কারিগুলো তিনি এড়িয়ে গেছেন।

ইয়েল বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করা ৩৮ বছর বয়সী গোর্দিয়ো এক কোটিপতি বাবার সন্তান। ‘ইউনিয়ন কর্মী’ সেজে প্রতারণা করা এবং চাকরি হারানোর তথ্য চেপে যাওয়ার মতো বিষয়গুলো ঢাকা দিতে তিনি একটি ইমেইলে দাবি করেন, রাজনৈতিক ব্যস্ততার কারণে তিনি স্বেচ্ছায় ইলেকট্রিশিয়ানের কাজ ছেড়েছেন। অথচ মার্চ মাসেই কাজে অনুপস্থিত থাকার কারণে তাকে চাকরিচ্যুত করা হয়েছিল।
গোর্দিয়োর জালিয়াতি ও অসঙ্গতির মূল জায়গাগুলো-
আভিজাত্য ও সম্পত্তি : নিজেকে দরিদ্র পেরুভিয়ান অভিবাসীর সন্তান দাবি করলেও, অনুসন্ধানে দেখা যায় তার বাবা ৯৫ মিলিয়ন ডলারের একটি টেলিকম কোম্পানির সিইও। বাবা তাকে ব্রুকলিনে ১৫ লাখ ডলারের একটি বিলাসবহুল বাসা কিনে দিয়েছেন এবং সেটির সংস্কারে আরও ১৪ লাখ ডলার খরচ করেছেন।
ভাড়া না দেওয়া : বাবার বাসা সংস্কারের সময় ক্রাউন হাইটসের যে অ্যাপার্টমেন্টে গোর্দিয়ো ছিলেন, সেটির ভাড়া দেওয়া বন্ধ করে দিয়েছিলেন, যদিও একই সময়ে তিনি নিজের জন্য বার্ষিক ৯৫ হাজার ডলার বেতনের সুপারিশ করছিলেন।
ভুয়া পরিচয় : শিক্ষানবিসকাল শেষ না করতেই এবং চাকরি থেকে বরখাস্ত হওয়া সত্ত্বেও নিজের এক্স (টুইটার) হ্যান্ডেল‌ঁহরড়হএঁংঃধাড়’ ব্যবহার করে নিজেকে ইউনিয়ন কর্মী হিসেবে প্রচার চালিয়ে যাচ্ছেন।
তার এই মিথ্যাচার প্রকাশ পাওয়ার পর নিউ ইয়র্কের নাগরিক অধিকার রক্ষা আন্দোলনকারী এবং সামাজিক গৃহায়ন সংস্থার প্রতিনিধিরা তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন এবং অবিলম্বে তার পদত্যাগ দাবি করেছেন। মানবাধিকার কর্মী রেভারেন্ড কেভিন ম্যাককলের মতে, শ্রমজীবী মানুষকে এভাবে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে প্রতারণা করা অনুচিত।
 

শেয়ার করুন: