শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬

সাপ্তাহিক নবযুগ :: Weekly Nobojug

একজন পুলিশের গুলিতে

ম্যানাহাটানের টাইমস স্কয়ারে  দুই জন নিহত

নবযুগ রিপোর্ট

প্রকাশিত: ১৫:৪৭, ৪ সেপ্টেম্বর ২০২৬

ম্যানাহাটানের টাইমস স্কয়ারে  দুই জন নিহত

ছবি সংগৃহীত

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে সাম্প্রতিক সময়ে একের পর এক খুন, গুলিবর্ষণ, ছুরিকাঘাত ও অন্যান্য সহিংসতার ঘটনা সামনে আসছে। এসব ঘটনায় প্রাণ হারাচ্ছেন সাধারণ মানুষÑকেউ রেস্টুরেন্টের কর্মী, কেউ নার্স, আবার কেউ কর্মজীবনে সফল একজন পেশাজীবী।

এবার নিউইয়র্কের ব্যস্ততম এলাকা টাইমস স্কয়ারে ছুরিকাঘাতে প্রাণ হারালেন ব্যাংক অব আমেরিকার ৩২ বছর বয়সী এক ভাইস প্রেসিডেন্ট।উবসড়মৎধঢ়যরপং
নিউইয়র্ক পোস্টের তথ্য অনুযায়ী, নিহত নারীর নাম এরিন পিয়াচেন্তি। তিনি নিউ জার্সির চেস্টার এলাকার বাসিন্দা ছিলেন। সোমবার বিকেলে টাইমস স্কয়ারের কাছে ছুরিকাঘাতে গুরুতর আহত হওয়ার পর তার মৃত্যু হয়। একই ঘটনায় এক ৬৮ বছর বয়সী ব্যক্তিও ছুরিকাঘাতে আহত হন। পরে পুলিশ অভিযুক্ত নারীকে গুলি করে হত্যা করে। 
পিয়াচেন্তি নিউইয়র্ক সিটিতে ব্যাংক অব আমেরিকার ভাইস প্রেসিডেন্ট অব বিজনেস সিলেকশন অ্যান্ড কনফ্লিক্টস হিসেবে কাজ করতেন বলে নিউইয়র্ক পোস্টকে সূত্র জানিয়েছে। তিনি ২০১৬ সালে ইউনিভার্সিটি অব পেনসিলভানিয়া থেকে এবং ২০২১ সালে ফোর্ডহ্যাম ল স্কুল থেকে স্নাতক হন। 
সবচেয়ে হৃদয়বিদারক বিষয় হলো, মাত্র কয়েক সপ্তাহ আগেই নিজের দ্বিতীয় বিবাহবার্ষিকী উদযাপন করেছিলেন পিয়াচেন্তি। সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্ট অনুযায়ী, গত ১০ আগস্ট তাদের দ্বিতীয় বিবাহবার্ষিকী ছিল। 
পুলিশের তথ্য অনুযায়ী, সোমবার বিকেল সাড়ে ৪টার দিকে ৪২তম স্ট্রিট ও সেভেন্থ অ্যাভিনিউর কাছে এই হামলা ঘটে। নিউইয়র্ক পুলিশ কমিশনার জেসিকা টিশ জানান, ঘটনাটি ছিল একটি অপ্ররোচিত হামলা।অৎপযরঃবপঃঁৎব
পুলিশের ভাষ্য অনুযায়ী, ৪৯ বছর বয়সী পামেলা সিসনেরোস রান্নাঘরে ব্যবহৃত দুটি ছুরি নিয়ে প্রথমে ওয়েস্ট ৪১তম স্ট্রিটে সাবওয়ে থেকে বের হওয়া ৬৮ বছর বয়সী এক ব্যক্তির পেটে ছুরিকাঘাত করেন। এরপর তিনি ৪২তম স্ট্রিটের দিকে এগিয়ে গিয়ে পিয়াচেন্তিকে ছুরিকাঘাত করেন। 
পরে পুলিশ সদস্যরা সিসনেরোসকে ঘিরে ফেলেন। পুলিশের দাবি, তিনি কর্মকর্তাদের দিকে তেড়ে এলে পুলিশ গুলি চালায়। গুলিতে সিসনেরোস নিহত হন। 
টাইমস স্কয়ারের মতো নিউইয়র্কের অন্যতম ব্যস্ত ও পর্যটননির্ভর এলাকায় দিনের ব্যস্ত সময়ে এমন সহিংস ঘটনা নগরীর নিরাপত্তা নিয়ে আবারও প্রশ্ন উঠেছে।
 নিউইয়র্কে বিভিন্ন সহিংস ঘটনায় প্রাণ যাচ্ছে নিরীহ মানুষের। সম্প্রতি গুলির ঘটনায় ব্রুকলিন ও ব্রঙ্কসে এক বাংলাদেশিসহ দুজন নিহত হয়েছেন। এছাড়া কুইন্সে আরেকজন ঘরের সামনে ছুরিকাঘাতের ঘটনায় নিহত হন। অন্যদিকে, এক নার্সও বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন। এবার টাইমস স্কয়ারের ঘটনায় প্রাণ গেল একজন ব্যাংক কর্মকর্তারÑযিনি মাত্র কয়েক সপ্তাহ আগে নিজের বিবাহিত জীবনের দ্বিতীয় বছর পূর্ণ করেছিলেন।
 

শেয়ার করুন: