ছবি সংগৃহীত
যুক্তরাষ্ট্রের একটি আপিল আদালত লেবার বোর্ডের রায় বাতিল করে জানিয়েছে, নিউ ইয়র্কের ম্যানহাটন ফ্ল্যাগশিপ স্টোরে কর্মীদের ইউনিয়ন সমর্থক টি-শার্ট ও একাধিক পিন পরা নিষিদ্ধ করে স্টারবাক্স কোনো আইন ভাঙেনি। আদালত উল্লেখ করে, ‘ন্যাশনাল লেবার রিলেশনস বোর্ড’ স্টারবাক্সের নিজস্ব ব্র্যান্ড ইমেজ ধরে রাখার অধিকার ও কর্মীদের অধিকারের মধ্যে সঠিক ভারসাম্য বজায় রাখতে ব্যর্থ হয়েছে।
এর আগেও মার্কিন আপিল আদালত হোম ডিপো ও টেসলার ক্ষেত্রে এমন রায় দিয়েছিল, যেখানে বলা হয়, কর্মক্ষেত্রে পোশাকনীতির ওপর বোর্ডের অতিরিক্ত কড়াকড়ি নিয়োগকর্তার যুক্তিসঙ্গত স্বার্থকে (যেমন : নিরাপত্তা ও ব্র্যান্ড ইমেজ) ক্ষুণœ করে।
২০২২ সালে ম্যানহাটনের এই ফ্ল্যাগশিপ স্টোরটি প্রথম ইউনিয়নভুক্ত হয়। পরে বোর্ড রায় দিয়েছিল, স্টারবাকস অবৈধভাবে কর্মীদের ইউনিয়ন-সংক্রান্ত শার্ট ও পিন পরা বন্ধ করেছে। তবে আপিল আদালত ওই রায় বাতিল করে বিষয়টি আবার মূল্যায়নের জন্য বোর্ডের কাছে ফেরত পাঠিয়েছে।

















