শুক্রবার, ১৫ মে ২০২৬

সাপ্তাহিক নবযুগ :: Weekly Nobojug

কুইন্সের সাবওয়ে

এবার কিশোরের ১২’শ  ডলারের জুতা ছিনতাই

নবযুগ রিপোর্ট

প্রকাশিত: ০০:৩৭, ১৬ মে ২০২৬

এবার কিশোরের ১২’শ  ডলারের জুতা ছিনতাই

ছবি: সংগৃহীত

গত সপ্তাহে কুইন্সের একটি সাবওয়ে ট্রেনে এক কিশোরকে ছুরির মুখে জিম্মি করে তার ১,২০০ ডলার মূল্যের দামি স্নিকার্স ছিনতাই করা হয়েছে। সোমবার পুলিশ এই তথ্য জানিয়েছে এবং ঘটনার সাথে জড়িত দুই সন্দেহভাজনের ছবি প্রকাশ করেছে।

পুলিশের ভাষ্যমতে, গত ৩ মে, রোববার দুপুর ২টার দিকে ১৭ বছর বয়সী ওই কিশোর ‘কিউ গার্ডেনস-ইউনিয়ন টার্নপাইক’ স্টেশনে একটি ‘ই’ ট্রেনে চড়ে যাচ্ছিল। ওই সময় হামলাকারীদের সাথে তার কথা কাটাকাটি হয়, যা একপর্যায়ে হাতাহাতিতে রূপ নেয়।
তদন্তকারীরা জানান, দুই সন্দেহভাজন কিশোরটিকে কিল-ঘুষি মারে এবং তাদের মধ্যে একজন একটি বড় ছুরি প্রদর্শন করে তার দামী স্নিকার্স জোড়া কেড়ে নেয়।
পুলিশ আরও জানায়, ছিনতাইয়ের পর সন্দেহভাজনরা ‘ব্রায়ারউড’ স্টেশনে ট্রেন থেকে নেমে পালিয়ে যায়।
আক্রান্ত কিশোর সামান্য আহত হলেও সে ঘটনাস্থলে কোনো চিকিৎসা নিতে রাজি হয়নি।
এই ঘটনা-সংক্রান্ত কোনো তথ্য কারও কাছে থাকলে ‘ক্রাইম স্টপার্স’-এর ১-৮০০-৫৭৭-টিপস নম্বরে কল করার জন্য অনুরোধ জানানো হয়েছে।
 

শেয়ার করুন: