ছবি: সংগৃহীত
নিউইয়র্ক সিটির গরিবি দূর করার কাজে নিয়োজিত একটি সংস্থাকে ১৫০ মিলিয়ন ডলার পর্যন্ত অনুদান দেওয়ার ঘোষণা দিয়েছে বেজোস ফ্যামিলি ফাউন্ডেশন। মেয়র জোহরান মামদানির উচ্চাভিলাষী ‘সবার জন্য বিনামূল্যে শিশু যতœ’ কর্মসূচিকে এগিয়ে নিতে এই অর্থ ব্যয় করা হবে।
একটি সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গরিবি দূরে নিজেদের দীর্ঘমেয়াদী লক্ষ্যকে সুসংহত করতে সোমবার ১ বিলিয়ন ডলারের একটি তহবিল সংগ্রহের অভিযান শুরু করেছে ‘রবিন হুড’ নামের দাতব্য সংস্থাটি। এই অভিযানের মূল ভিত্তি হলো বেজোস পরিবারের দেওয়া ১০০ মিলিয়ন ডলারের অনুদান, যার মাধ্যমে জেফ বেজোসের পরলোকগত মায়ের স্মরণে ‘জ্যাকি বেজোস এন্ডোমেন্ট ফর আরলি চাইল্ডহুড’ গঠন করা হবে।
এছাড়া, পরিবারের পক্ষ থেকে আরও ২৫ মিলিয়ন ডলারের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে (শর্তসাপেক্ষ), যার ফলে শতকোটিপতি জেফ বেজোসের মায়ের নামে গঠিত এই তহবিলে তাদের মোট অবদানের পরিমাণ দাঁড়াবে ১৫০ মিলিয়ন ডলার।
নিউইয়র্ক সিটির গরিবি দূরে ইতিপূর্বে ৩ বিলিয়ন ডলার বিনিয়োগ করা ‘রবিন হুড’ সংস্থাটি এই অনুদানের মাধ্যমে সাশ্রয়ী মূল্যের শিশু যতেœর লড়াইয়ে অন্যতম প্রধান পক্ষ হিসেবে আবির্ভূত হলো।
জেফ বেজোসের ভাই মার্ক বেজোস তার মা জ্যাকি সম্পর্কে বলেন, ‘আমার মা প্রতিটি শিশুর ভেতরের সুপ্ত সম্ভাবনা দেখতে পেতেন এবং সেই সম্ভাবনার বিকাশে আজীবন কাজ করেছেন।’ জ্যাকি বেজোস প্রায় এক দশক ধরে এই সংস্থার পরিচালনা পর্ষদের সদস্য ছিলেন। মার্ক বেজোস আরও যোগ করেন, ‘এই উপহার তার উত্তরাধিকারকে সম্মান জানায় এবং রবিন হুডে তিনি যে কাজ শুরু করেছিলেন তাকে স্থায়ী রূপ দেবে।’
রবিন হুডের প্রধান নির্বাহী রিচার্ড বুয়েরি জুনিয়র নিউ ইয়র্ক টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, শহরের নাজুক শিশু যতœ ব্যবস্থাকে স্থিতিশীল করতে এবং এর ‘তৎক্ষণিক প্রভাব’ নিশ্চিত করতে এই অর্থ দ্রুত ব্যয় করা হবে।
তিনি জানান, এই তহবিলের ৭০ শতাংশ অর্থ ইতিমধ্যে সংগৃহীত হয়েছে এবং এটি কেবল শৈশবকালীন শিক্ষার মধ্যেই সীমাবদ্ধ থাকবে না।
মেয়র মামদানি যখন তার সমাজতান্ত্রিক প্রশাসনের অন্যতম মূল প্রতিশ্রুতি হিসেবে ‘সবার জন্য বিনামূল্যে শিশু যতœ’ প্রকল্পকে সামনে এনেছেন, ঠিক তখনই এই ঘোষণাটি এলো। নিউ ইয়র্ক টাইমসের রিপোর্ট অনুযায়ী, ‘মেয়রের ফান্ড’ থেকে ২০ মিলিয়ন ডলার সংগ্রহের লক্ষ্যমাত্রা নেওয়া হলেও এ পর্যন্ত ৩.৫ মিলিয়ন ডলার সংগৃহীত হয়েছে।
রবিন হুড সাধারণত নিজেদের অর্থ নিজেরাই বণ্টন করতে পছন্দ করে, তবে তাদের কিছু তহবিল সরাসরি শহরের সরকারি কর্মসূচিতেও যায়। মেয়রের মুখপাত্র জেনা লাইল টাইমসকে বলেন, শিশু যতেœর প্রসারে রবিন হুডের এই প্রতিশ্রুতি দেখে শহর প্রশাসন ‘গর্বিত’। তিনি বলেন, ‘পাঁচটি বরোতেই বিনামূল্যে শিশু যতœ সেবা পৌঁছে দিতে সরকার, দাতা সংস্থা, শ্রমজীবী পরিবার এবং সাধারণ মানুষ, সবার সম্মিলিত প্রচেষ্টার প্রয়োজন।’
রিপোর্ট অনুযায়ী, সোমবার রাতে জ্যাভিটস সেন্টারে আয়োজিত রবিন হুডের তারকাখচিত বার্ষিক অনুষ্ঠানে মেয়র মামদানি উপস্থিত ছিলেন না। ওই অনুষ্ঠানেই অনুদানের বিষয়টি ঘোষণা করা হয়।

















