শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬

সাপ্তাহিক নবযুগ :: Weekly Nobojug

কার ইন্স্যুরেন্স জালিয়াতি

দমনের ঘোষণা  গভর্নর ক্যাথি  হোকুলের

নবযুগ রিপোর্ট

প্রকাশিত: ১৪:০৫, ১০ এপ্রিল ২০২৬

দমনের ঘোষণা  গভর্নর ক্যাথি  হোকুলের

ছবি: সংগৃহীত

গভর্নর ক্যাথি হোচুল ঘোষণা করেছেন যে, নিউইয়র্ক স্টেট পুলিশ এবং ডিপার্টমেন্ট অব ফিন্যান্সিয়াল সার্ভিসেস বীমা জালিয়াতি দমনে একত্রে কাজ করবে। এর অংশ হিসেবে তদন্তকারী এবং রাজ্যজুড়ে স্থানীয় আইন প্রয়োগকারী পেশাদারদের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে একটি বিশেষ প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে। এর মাধ্যমে তারা গাড়ি বীমা জালিয়াতিসহ বিভিন্ন আর্থিক অপরাধ শনাক্ত, তদন্ত এবং বিচারের আওতায় আনার ক্ষেত্রে আরো শক্তিশালী ভূমিকা পালন করতে পারবেন।

এই অংশীদারিত্ব বীমা জালিয়াতি মোকাবিলা এবং গাড়ি বীমার উচ্চমূল্য কমানোর বিষয়ে গভর্নরের অঙ্গীকারেরই একটি প্রতিফলন। নিউ ইয়র্ক স্টেট ডিপার্টমেন্ট অব ফিন্যান্সিয়াল সার্ভিসেস এবং সরকারি প্রসিকিউটরদের যৌথ উদ্যোগে তৈরি এই নতুন প্রোগ্রামের আওতায় ২৫০ জন আইন প্রয়োগকারী সদস্যকে প্রশিক্ষণ দেওয়া হবে। এদের মধ্যে স্টেট পুলিশের তদন্তকারী ও ইউনিফর্মধারী পুলিশ সদস্য ছাড়াও নিউ ইয়র্ক স্টেটের বিভিন্ন আইন প্রয়োগকারী সংস্থার প্রতিনিধিরা অন্তর্ভুক্ত রয়েছেন।
গভর্নর হোচুল বলেন, ‘জননিরাপত্তা আমার এক নম্বর অগ্রাধিকার। এই কারণেই আমি সেইসব জালিয়াতি এবং প্রতারণামূলক কর্মকা-ের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিচ্ছি যা নিউ ইয়র্কবাসীকে ঝুঁকির মুখে ফেলে এবং জীবনযাত্রার ব্যয় বাড়িয়ে দেয়। স্টেট পুলিশ এবং আর্থিক পরিষেবা বিভাগের এই নতুন প্রশিক্ষণ সংস্থাগুলোকে জালিয়াতি রুখতে আরো শক্তিশালী ও উন্নত হাতিয়ার সরবরাহ করবে। বীমা জালিয়াতি মোকাবিলা এবং গাড়ির বীমা প্রিমিয়াম কমানোর জন্য আমার এই প্রচেষ্টাগুলোর একটিই লক্ষ্য : নিউ ইয়র্ককে সবার জন্য নিরাপদ এবং আরও সাশ্রয়ী করে তোলা।’
নিউ ইয়র্ক স্টেট পুলিশ সুপারিনটেনডেন্ট স্টিভেন জি জেমস বলেন, ‘এ সিম্পোজিয়ামটি রাজ্যজুড়ে আমাদের তদন্ত ক্ষমতা বৃদ্ধি করবে, যাতে করে আমরা অসহায় নিউ ইয়র্কবাসীদের বিরুদ্ধে সংঘটিত এই ধরণের অপরাধগুলো শনাক্ত ও তদন্ত করতে পারি। আমাদের সদস্যদের উন্নত সচেতনতা ও প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে আমরা ডিএফএস এবং স্থানীয় কর্তৃপক্ষের সাথে আরো কার্যকর অংশীদারিত্ব গড়ে তুলব। এর ফলে জটিল তদন্ত ও গ্রেফতারের সংখ্যা বাড়বে এবং জালিয়াতি উল্লেখযোগ্যভাবে কমবে, যা শেষ পর্যন্ত গাড়ি বীমার খরচ কমাতে গভর্নরের লক্ষ্যকে সরাসরি সমর্থন করবে।’
 

শেয়ার করুন: