শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬

সাপ্তাহিক নবযুগ :: Weekly Nobojug

৮ লাখ ডলার জালিয়াতি

গ্রেফতার নিউইয়র্ক সিটির  পুলিশ কর্মকর্তা

নবযুগ রিপোর্ট

প্রকাশিত: ১৩:৫০, ১০ এপ্রিল ২০২৬

গ্রেফতার নিউইয়র্ক সিটির  পুলিশ কর্মকর্তা

ছবি: সংগৃহীত

নিউইয়র্কের ওয়েস্টচেস্টার কাউন্টির মাউন্ট ভার্ননের ২৬ বছর বয়সী পুলিশ কর্মকর্তা ব্র্যান্ডন হান্টার-কার্নি এখন গুরুতর অপরাধের অভিযোগে গ্রেফতার হয়েছেন। আদালতের নথি অনুযায়ী, তিনি একটি আউট-অফ-স্টেট ব্যবসা প্রতিষ্ঠান থেকে প্রায় ৮ লাখ ডলার আত্মসাতের অভিযোগে অভিযুক্ত।

অভিযোগে বলা হয়েছে, ২০২৩ সালের শুরুতে—পুলিশে যোগ দেওয়ার আগেই—তিনি একটি চেক জালিয়াতির মাধ্যমে এই অর্থ হাতিয়ে নেওয়ার চেষ্টা করেন।
তদন্তে জানা যায়, আলাবামাভিত্তিক একটি প্রতিষ্ঠানের নামে ইস্যু করা ৮ লাখ ১৬০ ডলারের একটি চুরি হওয়া চেক তিনি সংগ্রহ করেন। এরপর একই নামে নিউইয়র্কে একটি ভুয়া প্রতিষ্ঠান— ইলেক্ট্রনিক কন্ট্রোলস অ্যান্ড সিস্টেমস ইনক. (ঊষবপঃৎরপ ঈড়হঃৎড়ষং ধহফ ঝুংঃবসং ওহপ.) খুলে নিজেকে মালিক হিসেবে দেখান।
পরবর্তীতে সেই চেকটি ওই ভুয়া প্রতিষ্ঠানের ব্যাংক অ্যাকাউন্টে জমা দেওয়ার চেষ্টা করেন বলে অভিযোগ। তবে সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে, শেষ পর্যন্ত তিনি এই অর্থ ব্যবহার করতে পারেননি।
ওয়েস্টচেস্টার কাউন্টির ডিস্ট্রিক্ট অ্যাটর্নি সুসান ক্যাকেসে বলেন,“এই ধরনের দুঃসাহসিক প্রতারণা সম্পূর্ণ অগ্রহণযোগ্য। কেউ আইনের ঊর্ধ্বে নয়—সবারই জবাবদিহি করতে হবে।”
 এ বিষয়ে মাউন্ট ভার্নন পুলিশ বিভাগ জানিয়েছে, অভিযুক্ত কর্মকা-গুলো তিনি পুলিশে যোগ দেওয়ার আগেই ঘটিয়েছেন। ২০২৪ সালের জুলাইয়ে যোগ দেওয়ার আগে এসব বিষয়ে তাদের কোনো ধারণা ছিল না।
বর্তমানে তাকে বেতন ছাড়াই সাময়িক বরখাস্ত করা হয়েছে। ভবিষ্যতে তার বিরুদ্ধে আরও বিভাগীয় ব্যবস্থা নেওয়া হতে পারে। অভিযোগসমূহ-চুরি করা সম্পত্তি অবৈধভাবে রাখার অভিযোগ ও গ্র্যান্ড লারসেনি (বড় অঙ্কের চুরি)।
 

শেয়ার করুন: