ছবি সংগৃহীত
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে পৌঁছানো বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে জেএফকে আন্তর্জাতিক বিমানবন্দরের বাইরে স্বাগত জানিয়েছেন যুক্তরাষ্ট্র বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী। নিউইয়র্কের পাশাপাশি নিউজার্সি, ওয়াশিংটন, ফ্লোরিডা, পেনসিলভেনিয়া ও আটলান্টাসহ বিভিন্ন অঙ্গরাজ্য থেকে আসা নেতাকর্মীরা ব্যানার-ফেস্টুন হাতে প্রধানমন্ত্রীকে স্বাগত জানিয়ে বিভিন্ন স্লোগান দেন।
তারেক রহমানের আগমন উপলক্ষে বিমানবন্দর ও আশপাশের এলাকায় যুক্তরাষ্ট্র বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা জড়ো হন। তারা প্রধানমন্ত্রীর সাফল্য কামনা করে স্লোগান দেন। অনেকের হাতে ছিল স্বাগত বার্তাসংবলিত ব্যানার ও ফেস্টুন।
প্রধানমন্ত্রী তারেক রহমান ২২ সেপ্টেম্বর থেকে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের বিভিন্ন কর্মসূচিতে অংশ নিচ্ছেন। নিউইয়র্ক সফরকালে তিনি বিভিন্ন দেশের সরকার ও রাষ্ট্রপ্রধান এবং আন্তর্জাতিক সংস্থার শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করছেন। ২৪ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদে তার ভাষণ দেওয়ার কথা রয়েছে। সফরের কর্মসূচি শেষে ২৫ সেপ্টেম্বর রাতে তিনি ঢাকার উদ্দেশে নিউইয়র্ক ত্যাগ করবেন।
স্বাগত সমাবেশে বিএনপির কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন খোকন, সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নাহিদুর রহমান সায়েল, কেন্দ্রীয় কমিটির সদস্য আবদুল লতিফ সম্রাট, জিল্লুর রহমান জিল্লু, গিয়াস আহমেদ ও মিজানুর রহমান মিল্টন ভূঁইয়া উপস্থিত ছিলেন।
এ ছাড়া উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক কোষাধ্যক্ষ জসীম ভূঁইয়া, সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ারুল ইসলাম, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও ব্যবসায়ী আকতার হোসেন বাদল, সাবেক সহসভাপতি নিয়াজ আহমেদ জুয়েল, মঞ্জুর আহমেদ চৌধুরী ও আনোয়ার হোসেন।
নিউইয়র্ক স্টেট বিএনপির সভাপতি অলিউল্যাহ আতিকুর রহমান, সাধারণ সম্পাদক সাইদুর রহমান সাঈদ, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ভিপি জসীম, নিউইয়র্ক উত্তর বিএনপির সভাপতি আহবাব চৌধুরী খোকন, সাধারণ সম্পাদক ফয়েজ চৌধুরী, নিউইয়র্ক দক্ষিণ বিএনপির সভাপতি হাবিবুর রহমান সেলিম রেজা ও সাধারণ সম্পাদক বদিউল আলমও স্বাগত সমাবেশে অংশ নেন।
যুবদলের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি আবু সাঈদ আহমেদ, যুক্তরাষ্ট্র যুবদলের সাবেক সভাপতি জাকির এইচ চৌধুরী, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মাকসুদুল হক চৌধুরী এবং সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক সাইফুর খান হারুণও সেখানে উপস্থিত ছিলেন।
এ ছাড়া বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বৈদেশিক রাজনৈতিক বিষয়ক কমিটির সদস্য গোলাম ফারুক শাহীন, যুক্তরাষ্ট্র মুক্তিযোদ্ধা দলের সভাপতি আলহাজ বাবর উদ্দিন ও সাধারণ সম্পাদক গোলাম রহমান, যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোস্তফা কামাল পাশা বাবুল, যুক্তরাষ্ট্র জাসাসের সভাপতি ইঞ্জিনিয়ার সায়েম রহমান ও সাধারণ সম্পাদক জাহাঙ্গীর সরওয়ার্দী স্বাগত কর্মসূচিতে অংশ নেন।
যুক্তরাষ্ট্র শ্রমিক দলের সভাপতি জাহাঙ্গীর এম আলম, সাধারণ সম্পাদক মোহাম্মদ আনোয়ারুল ইসলাম শাহীন, সিনিয়র সহসভাপতি মোস্তাক আহমেদ ও সাংগঠনিক সম্পাদক আবুল কালাম ছাড়াও যুক্তরাষ্ট্র বিএনপি নেতা মোশাররফ হোসেন সবুজ, এবাদ চৌধুরী, আব্দুস সবুর, আনোয়ার হোসেন,রিয়াজ মাহমুদ, বিএনপি নেতা বদরুল হক আজাদ, দেওয়ান কাউছার, জাহাঙ্গীর হোসাইন; যুবদল নেতা আতিকুল হক আহাদ, মিজানুর রহমান, শরিফুল খলিসদার, নাঈম টুটুল, শেখ হায়দার আলী, ইঞ্জিনিয়ার মাঈনুদ্দীন, আনোয়ার হোসেন, জাহাঙ্গীর সরকার, ফিরোজ আহমেদ, কাজী আজম, হযরত আলী, জাবেদ উদ্দীন, লিয়াকত আলী, সুমন, মাজহারুল ইসলাম জনি, মোহাম্মদ জামি, ইঞ্জিনিয়ার আব্দুল খালেক, অ্যাডভোকেট রেজওয়ানা সেতু, মোতাহার হোসেন, বালু মিয়া, গিয়াস উদ্দীন, নাসিম আহমেদ, রুহুল আমিন, এমলাখ হোসেন ফয়সাল, হেলাল উদ্দীন, শামসুল ইসলাম মজনু, নূরুজ্জামান লাল্টু ও এমদাদ তরফদারসহ বিভিন্ন অঙ্গরাজ্য থেকে আসা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
আওয়ামী লীগের বিক্ষোভ
নিউইয়র্কে প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে জন এফ কেনেডি (জেএফকে) আন্তর্জাতিক বিমানবন্দরে কাছাকাছি এলাকায় আওয়ামী লীগের নেতাকর্মীরা বিক্ষোভ সমাবেশ করেছেন। তারেক রহমানের সরকারকে ‘অবৈধ সরকার’ দাবি করে প্রতিবাদে দলীয় নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দেয়।
অন্যদিকে নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইমাদাদুর রহমান চৌধুরীর নেতৃত্বেও বিক্ষোভে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের উপদেষ্টা ডা. মাসুদুল রহমান, সহ-সভাপতি ড. প্রদীপ রঞ্জন কর, সহ-সভাপতি শামসুদ্দীন আজাদ, জয়নাল আবেদীন, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ নেতা আবদুর রহিম বাদশা, সাবেক সহকারী অ্যাটর্নি জেনারেল আব্দুর রকিব মন্টু, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ নেতা নূরুল আমিন বাবু, মহিউদ্দিন দেওয়ান, সোলায়মান আলী, দরুদ মিয়া রুনেল, শাহানারা রহমান, আক্তার হোসেন, তানভীর হায়দার, মহিলা আওয়ামী লীগ সভানেত্রী মততাজ শাহনাজ, যুক্তরাষ্ট্র স্বেচ্ছাসেবক লীগ সভাপতি ইকবাল হোসেন, সাধারণ সম্পাদক কবরিয়া, সাবেক সভাপতি নুরুজ্জামান সর্দার, যুক্তরাষ্ট্র যুব লীগের সভাপতি সেবুল মিয়া, সাধারণ সম্পাদক মিজানুর রহমান, ছাত্রলীগ সাধারণ সম্পাদক হৃদয় মিয়া, যুক্তরাষ্ট্র যুব লীগের সাবেক সভাপতি মিসবাহ আহমেদ, সাবেক সাধারণ সম্পাদক ফরিদ আলম, নিউইয়র্ক স্টেট আওয়ামী লীগের সভাপতি মজিবুর রহমান, সাধারণ সম্পাদক শাহীন আজমল, হেলাল মিয়া প্রমুখ।

















