শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

সাপ্তাহিক নবযুগ :: Weekly Nobojug

‘একটু দূরে সরে গেছে মাত্র’

নিউইয়র্কে হোমলেসদের  আস্তানা বস্তি উচ্ছেদ 

নবযুগ রিপোর্ট

প্রকাশিত: ২১:২৮, ২৫ সেপ্টেম্বর ২০২৬

নিউইয়র্কে হোমলেসদের  আস্তানা বস্তি উচ্ছেদ 

ছবি সংগৃহীত

এনওয়াইইউ ডরমেটরির পাশে গড়ে ওঠা অপরিচ্ছন্ন ও নোংরা একটি গৃহহীন বস্তি উচ্ছেদ করেছে সিটি কর্পোরেশনের কর্মীরা। তবে উচ্ছেদের পর সেটি স্রেফ রাস্তার একটু দূরে সরে গেছে মাত্র। এ নিয়ে ক্ষোভ প্রকাশ করে এক ভাসমান ব্যক্তি আক্ষেপের সুর তুলে বলেন, ‘আমি তো ভেবেছিলাম মামদানির তো গৃহহীনদের পক্ষে থাকার কথা ছিল?’

গত বুধবার সকাল সাড়ে ১০টার দিকে ইস্ট নাইন্থ স্ট্রিটের খুপরি ডেরায় হাজির হন এনওয়াইপিডির পুলিশ ও পরিচ্ছন্নতাকর্মীরা। সেখানে ফুটপাতে অবস্থানরত তিনজনকে তাদের জিনিসপত্র গুটিয়ে জায়গা খালি করার নির্দেশ দেওয়া হয়। নির্দেশ পাওয়ার পর তারা সরে যান ঠিকই, তবে মাত্র ১০০ গজ দূরে গিয়ে আবারও নতুন আশ্রয় বানিয়ে বসেন।
এক গৃহহীন ক্ষোভ উগরে দিয়ে বলেন, “ওরা স্রেফ নতুন একটা ফালতু অজুহাত খাড়া করেছে! নিয়ম অনুযায়ী তো ওদের আমাদের আগে থেকে নোটিশ দেওয়ার কথা। অথচ হঠাৎ এসে হাজির হয়ে বলল, ‘জরুরি পরিষ্কার অভিযান।’ জিনিসপত্র সরানোর জন্য আমাদের মাত্র ১০ মিনিট সময় দিল। এটা একদম চূড়ান্ত ফাজলমি।”
গত সোমবার ‘দ্য পোস্ট’ সংবাদপত্র নাইন্থ স্ট্রিট এবং থার্ড অ্যাভিনিউতে অবস্থিত বিশ্ববিদ্যালয় ডরমেটরি ভবনের উল্টাদিকে ফুটপাতের বড় অংশ দখল করে গড়ে ওঠা ৩০ ফুট দীর্ঘ এই তাঁবুর খবর প্রকাশ করে। মেয়র জোহরান মামদানির গৃহহীন সংকট মোকাবিলায় ‘হস্তক্ষেপ না করার’ নমনীয় নীতির কারণেই নিউ ইয়র্ক সিটিতে প্রতিনিয়ত নতুন নতুন এমন বস্তিসদৃশ বসতি গড়ে উঠছে।
মামদানির নীতি অনুযায়ী, সমাজকর্মীরা যাতে ভাসমান মানুষকে বুঝিয়ে বলা ও সরকারি সেবার প্রস্তাব দেওয়ার সময় পান, সে জন্য কমপক্ষে এক সপ্তাহের মধ্যে পুলিশ এসব দৃশ্যমান বস্তি উচ্ছেদ করতে পারবে না বলে বাধ্যবাধকতা ছিল।
 

শেয়ার করুন: