শনিবার, ০৪ জুলাই ২০২৬

সাপ্তাহিক নবযুগ :: Weekly Nobojug

আয় ৬ লাখ ৭০ হাজার ডলার 

বাংলাদেশ সোসাইটির  সদস্য ৩৫,৩২১ জন 

নিউইয়র্ক

প্রকাশিত: ০৮:৩২, ৪ জুলাই ২০২৬

বাংলাদেশ সোসাইটির  সদস্য ৩৫,৩২১ জন 

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীদের সর্ববৃহৎ সামাজিক সংগঠন বাংলাদেশ সোসাইটি ইনক’র আসন্ন নির্বাচন ঘিরে সবমিলিয়ে প্রাথমিক তথ্যে এবার রেকর্ড সংখ্যক ৩৫,৩২১ জন নিবন্ধিত হয়েছেন। এরমধ্যে আজীবন সদস্য ১,০২৬ জন,  সাধারণ সদস্য ৩৪,২৯৫ জন। সোসাইটির সদস্য নিবন্ধন প্রক্রিয়া নিয়ে নানা সমালোচনার মধ্যেই এই সদস্য নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন হলো। ৩০ জুন (মঙ্গলবার) ছিলো সদস্য/ভোটার নিবন্ধনের শেষ দিন।

এদিন সোসাইটি অফিসে বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশীর উপস্থিতিতে সদস্য নিবন্ধন প্রক্রিয়া শেষ হয়। বিশেষ করে সোসাইটির আগামী নির্বাচনের প্রতিদ্বন্দ্বি দুই প্যানেল ‘সেলিম-আলী’ ও ‘কুনু-ফিরোজ’-এর সমর্থকরাও এই সদস্য নিবন্ধন প্রক্রিয়ায় অংশ নেন। এদিকে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মঙ্গলবার পর্যন্ত ৩৩,৫৬৪ জন সদস্য নিবন্ধন প্রক্রিয়া শেষ হওয়ার মাধ্যমে সোসাইটির আয় হয়েছে ৬ লাখ ৭০ হাজার ডলার।  
এদিকে সোসাইটির নির্বাচনে সাধারণ সম্পাদক পদে সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী কমিউনিটি অ্যাক্টিভিষ্ট রাব্বী সৈয়দ নিজে নিজে সদস্য না হওয়ায় প্রক্রিয়ার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। অপরদিকে সোসাইটির ৫০ বছরের ইতিহাসে এই প্রথমবারের মতো রেকর্ড সদস্য নিবন্ধিত হওয়ায় সোসাইটির নির্বাহী কমিটি এবং বোর্ড অফ ট্রাস্টিজ-এর পক্ষ থেকে কমিউনিটির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়েছে। 
আগামী অক্টোবর মাসে বাংলাদেশ সোসাইটির ত্রি-বার্ষিক (২০২৭-২০২৯) নির্বাচনের সম্ভব্য সময় ধরে উল্লেখিত সদস্য নিবন্ধন প্রক্রিয়া চলে। এজন্য গত কয়েক মাস ধরেই কমিউনিটিতে সদস্য নিবন্ধন প্রক্রিয়া চলছিলো। নিবন্ধিত সদস্যরাই আগামী নির্বাচনে ভোটার হিসেবে গন্য হবেন এবং ভোট দিতে পারবেন। তবে একজনের সদস্য আরেক করে দেয়ার প্রক্রিয়া নিয়ে কমিউনিটিতে সমালোচনা ও প্রতিক্রিয়া লক্ষণীয়। সচেতন প্রবাসীদের অভিমত ‘যারা সোসাইটির সদস্য/ভোটার হতে আগ্রহী তারা যেন নিজ দায়িত্বেই নিজ অর্থে (সদস্য ফি/চাঁদা) সদস্য হউন’। কিন্তু সোসাইটির নির্বাচন ঘিরে প্যানেল প্রক্রিয়ার কারণে অতীতের মতো এবারও দুই প্যানেলে পক্ষ থেকে সদস্য নিবন্ধিত হয়েছেন। ইতিমধ্যেই সোসাইটির নির্বাচন কমিশন গঠন করা হয়েছে। 
এদিকে নিরাপত্তা (সিকিউরিটি) কর্মীদের উপস্থিতিতে সদস্য নিবন্ধন প্রক্রিয়ার আয়োজন করা হলেও বিভিন্ন ইস্যুতে সোসাইটি অফিসে এক পর্যায়ে হট্টগোল ও বাক-বিতন্ডার সৃষ্টি হয়। পরবর্তীতে সোসাইটির কর্মকর্তাদের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়। এদিন ৩৩,৫৬৪ জন সদস্য নিবন্ধনের মধ্যে ‘কুনু-ফিরোজ’ প্যানেলের পক্ষ থেকে ১৭,৩৭০ সদস্য নিবন্ধন/ভোটার হওয়ার দাবী করা হয়েছে। অপরদিকে ‘সেলিম-আলী’ প্যানেল থেকে ২৩ হাজারের মতো সদস্য নিবন্ধন করার দাবী করা হয়েছে। বেলা ১২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন হওয়ার কথা থাকলেও ৬টার পর যার সোসাইটি অফিসে অবস্থান করেন তাদের কাছ থেকে সদস্য নিবন্ধন করা হয়। ফলে মধ্যরাত পর্যন্ত এই কার্যক্রম চলে।  
জন্য ধন্যবাদ। আমরা সবাই মিলে ইতিহাস গড়েছি। আমরা সবাই মিলে আরও উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলব।’
 

শেয়ার করুন: