ছবি - নবযুগ
বাংলাদেশের রাষ্ট্রীয় মালিকানাধীন সবচেয়ে বড় বাণিজ্যিক ব্যাংক সোনালী ব্যাংক পিএলসির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান (চলতি দায়িত্বে) এবং সোনালী এক্সচেঞ্জ কোম্পানি ইনকের চেয়ারম্যান মোহাম্মদ মাহবুবুর রহমান সম্প্রতি যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক ও জর্জিয়া রাজ্য সফর করেছেন। সফরকালে তিনি সোনালী এক্সচেঞ্জের ৮ টি স্টেটের বাধ্যতামুলক কিছু রেগুলেটরি কার্যক্রম সম্পাদন করে নিউইয়র্কে অবস্থিত সোনালী এক্সচেঞ্জের বিভিন্ন শাখা ও বুথ পরিদর্শন এবং কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করেছেন।


গত ১২ জুন চেয়ারম্যান মোহাম্মদ মাহবুবুর রহমান নিউইয়র্কের জেএফকে বিমান বন্দরে পৌঁছালে তাকে সোনালী এক্সচেঞ্জ কোম্পানি ইনকের প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মহসিন কবীর, জ্যামাইকা ও জ্যাকসন হাইটস শাখার ব্যবস্থাপকরা ফুলেল শুভেচ্ছা জানান।
চেয়ারম্যান মোহাম্মদ মাহবুবু রহমান গত ১৪ জুন জর্জিয়ায় রাজ্যে বাংলাদেশ এসোসিয়েশন অব জর্জিয়া আয়োজিত বৈশাখী মেলায় অংশ গ্রহণ করেন। মেলায় কমিউনিটি নেতৃবৃন্দ, রেমিটেন্স প্রেরণকারী, ব্যবসায়ী ও সোনালী এক্সচেঞ্জের কর্মকর্তারা অংশ নেন।
অনুষ্ঠানে চেয়ারম্যান মাহবুবুর রহমান বেশি বেশি রেমিটেন্স প্রেরণ, রিজার্ভ বৃদ্ধিতে প্রবাসীদের আরো ভূমিকা এবং দেশের উন্নয়নে বিনিয়োগের প্রতি আহবান জানান। তিনি বৈধ পথে রেমিটেন্স প্রেরণে প্রবাসীরা যাতে একে অপরকে উৎসাহ প্রদান করেন সে বিষয়েও গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে সোনালী এক্সচেঞ্জ কোম্পনি ইনকের প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মহসিন কবির রেমিটেন্স প্রেরণে সোনালী এক্সচেঞ্জের কার্যক্রম, দ্রুত সেবা নিশ্চিতের বিষয় তুলে ধরেন। এ সময় তিনি শাখার মাধ্যম ছাড়াও ঘরে বসে অ্যাপসের মাধ্যমে অর্থ প্রেরণের সহজ পন্থাটি নিয়েও আলোকপাত করেন। তিনি সকলকে ডিজিটাল সেবা গ্রহনের ব্যাপরে আহবান জানান।
গত ১৫ জুন চেয়ারম্যান মোহাম্মদ মাহবুবুর রহমান সোনালী এক্সচেঞ্জের আটলান্টা বুথ আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন। এতে ব্যবসায়ী, কমিউনিটি নেতৃবৃন্দ, রেমিটেন্স প্রেরণকারীরা খোলামেলাভাবে মতবিনিময় করেন। সভায় সোনালী একচেঞ্জ কোম্পানি ইনকের প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মহসিন কবির, ডিজিটাল প্লাট ফর্ম ব্যবহার করে ঘরে অর্থ প্রেরণের সুবিধাটুকু তুলে ধরেন।

















