ছবি: সংগৃহীত
গত ১৮ জুন জ্যামাইকাস্থ সোনালী এক্সচেঞ্জে এক বিজনেস রিভিউ সভা অনুষ্ঠিত হয়। সভায় চেয়ারম্যান মোহাম্মদ মাহবুবুর রহমান প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন। সভাপতিত্ব করেন সোনালী এক্সচেঞ্জ কোম্পানি ইনকের প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মহসিন কবির।
বিশেষ অতিথি ছিলেন সোনালী এক্সচেঞ্জ কোম্পানির ইনকের পরিচালনা পর্ষদের পরিচালক মো. আতাউর রহমান। সভায় মোহাম্মদ কবির গত পাঁচ মাসের শাখাভিত্তিক ব্যবসায়িক কার্যক্রম, রেমিটেন্স প্রবৃদ্ধি, ব্যবসায়িক লক্ষমাত্রা অর্জন, নতুন ব্যবসা উন্নয়ন, ডিজিটাল উদ্যোগ এবং ভবিষ্যষৎ কৌশলগত বিষয়ে পরিকল্পনা সম্পর্কে বিষদ তুলে ধরেন।
সভায় চেয়ারম্যান মোহাম্মদ মাহবুবুর রহমান শাখার কর্মকর্তা-কর্মচারীদের কর্ম দক্ষতার প্রশংসা করেন। সোনালী এক্সচেঞ্জের কার্যক্রম এবং নিত্যদিনকার সেবার কথা শুনে তিনি প্রধানী নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মহসিন কবিরেরও প্রশংসা করেন। মোহাম্মদ মহসিন কবির চেয়ারম্যানের সফল সফর মাধ্যমে সোনালী একচেঞ্জের ভবিষ্যৎ কার্যক্রমে আরো গতি সঞ্চার, কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে কাজের স্পৃহা বৃদ্ধি এবং রেমিটেন্স প্রেরণকারীদের বেশি বেশি রেমিটেন্স প্রেরণের অনুপ্রেরণা হিসেবে কাজ করবে বলে উল্লেখ করেন।

















