শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬

সাপ্তাহিক নবযুগ :: Weekly Nobojug

আজ হামলার ২৫ বছর পূর্তি

‘নাইন-ইলেভেন’ স্মরণ  হবে শোক ও শ্রদ্ধায়

নবযুগ রিপোর্ট

প্রকাশিত: ১৫:১৬, ১১ সেপ্টেম্বর ২০২৬

‘নাইন-ইলেভেন’ স্মরণ  হবে শোক ও শ্রদ্ধায়

ছবি সংগৃহীত

ভয়াবহ ৯/১১ বা নাইন-ইলেভেন হামলার শোক এখনো ভুলতে পারেনি যুক্তরাষ্ট্রবাসী। ২০০১ সালের ১১ সেপ্টেম্বরের ভয়াবহ সন্ত্রাসী হামলার ২৫ বছর পূর্ণ হচ্ছে আজ শুক্রবার। নানা অনুষ্ঠান, স্বেচ্ছাসেবামূলক কাজ এবং নিহত ব্যক্তিদের প্রতি শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে দিবসটি পালন করা হবে।

২০০১ সালের ১১ সেপ্টেম্বর আল-কায়েদার সন্ত্রাসীরা দুটি উড়োজাহাজ ছিনতাই করে নিউইয়র্কের বিশ্ব বাণিজ্য কেন্দ্রের সুউচ্চ জোড়া ভবন বা টুইন টাওয়ারে হামলা চালায়। আরেকটি উড়োজাহাজ আছড়ে পড়ে পেন্টাগনে। হামলা হয় পেনসিলভানিয়াতেও। এসব হামলায় প্রাণ যায় প্রায় ৩ হাজার মানুষের। আহত হন প্রায় ২৫ হাজার মানুষ। শুধু যুক্তরাষ্ট্রের জন্যই নয়, পুরো বিশ্বের জন্যই ইতিহাসের অন্যতম প্রাণঘাতী সন্ত্রাসী হামলা এটি।
ওই সন্ত্রাসী হামলায় নিহত মানুষদের স্বজনেরা অনেকে আজ নিউইয়র্ক, পেন্টাগন ও পেনসিলভানিয়ার শ্যাঙ্কসভিলে আয়োজিত স্মরণসভায় যোগ দেন। এ আয়োজনে বিশিষ্ট ব্যক্তি ও রাজনীতিবিদেরাও উপস্থিত হন। কেউ কেউ দিনটি নিজের মতো করে পালন করেছেন। নানা আয়োজনে নিহত ব্যক্তিদের স্মরণে নীরবতা পালন, নিহত ব্যক্তিদের নাম পাঠসহ নানা আয়োজন থাকছে। হামলার ঘটনাস্থল ছাড়াও দেশজুড়ে মানুষ সেবা কর্মসূচি ও দাতব্য কাজে অংশ নিয়ে ৯/১১ বার্ষিকী স্মরণ করছেন। স্বেচ্ছাসেবকেরা খাবার ও পোশাক সংগ্রহ, পার্ক ও পাড়া পরিচ্ছন্নতা, রক্তদান এবং অন্যান্য সামাজিক কর্মকা-ে অংশগ্রহণ করছেন।
যুক্তরাষ্ট্রে এ সন্ত্রাসী হামলা বিশ্বব্যাপী প্রভাব ফেলেছে এবং যুক্তরাষ্ট্রের নীতিকে বদলে দিয়েছে। এর ফলে শুরু হয় ‘আন্তর্জাতিক সন্ত্রাসবিরোধী যুদ্ধ’। এ হামলার পর যুক্তরাষ্ট্রের নেতৃত্বে আফগানিস্তান ও ইরাকে হামলা হয়।
 

শেয়ার করুন: