শনিবার, ১৫ আগস্ট ২০২৬

সাপ্তাহিক নবযুগ :: Weekly Nobojug

ই-বাইক দুর্ঘটনা  ৩০০% বৃদ্ধি পেয়েছে

নবযুগ রিপোর্ট

প্রকাশিত: ০১:১৩, ১৫ আগস্ট ২০২৬

ই-বাইক দুর্ঘটনা  ৩০০% বৃদ্ধি পেয়েছে

ছবি: সংগৃহীত

ই-বাইক এবং অন্যান্য বৈদ্যুতিক যানের সাথে সম্পর্কিত গুরুতর দুর্ঘটনার সংখ্যা আশঙ্কাজনকভাবে বৃদ্ধির আশঙ্কা প্রকাশ করেছেন কর্মকর্তারা। ঠিক এমনই সময়ে সাফোক কাউন্টির কপিয়াগে এক ১৪ বছর বয়সী কিশোর অবৈধ ইলেকট্রিক মোটরসাইকেল চালাতে গিয়ে অল্পের জন্য পুলিশের একটি গাড়ির সাথে সংঘর্ষ এড়িয়ে গেছে।

পুলিশ জানিয়েছে, গত মঙ্গলবার কলম্বো এবং দান্তে অ্যাভিনিউয়ের সংযোগস্থলে ঘটনাটি ঘটে। এক পুলিশ কর্মকর্তা একটি ট্রাফিক তল্লাশি শেষ করে স্টপ সাইন থেকে ডানে মোড় নেওয়ার সময় ওই কিশোর তাঁর গাড়ির সাথে ধাক্কা খায়। কিশোরটি হেলমেট পরা থাকায় গুরুতর আহত হয়নি।
সাফোক কাউন্টি পুলিশ কমিশনার কেভিন ক্যাটালিনা জানান, ঘটনাটি অবৈধ ইলেকট্রিক মোটরসাইকেল ব্যবহারের ভয়াবহ ঝুঁকিকে স্পষ্ট করে। পুলিশ তাৎক্ষণিকভাবে ওই ইলেকট্রিক মোটরসাইকেলটি বাজেয়াপ্ত করেছে এবং ক্যাটালিনা নিশ্চিত করেছেন যে এটি আর ফেরত দেওয়া হবে না।
আমেরিকান অটোমোবাইল অ্যাসোসিয়েশন-এর প্রতিবেদন অনুযায়ী, ২০১৭ সালের পর থেকে ই-স্কুটার ও ই-বাইক সংক্রান্ত দুর্ঘটনার সংখ্যা প্রায় ৩০০ শতাংশ বেড়েছে।
সাফোক কাউন্টি পুলিশ জানিয়েছে, চলতি বছর এ পর্যন্ত ই-বাইক-সংক্রান্ত অন্তত ৮টি গুরুতর আহত হওয়ার ঘটনা ঘটেছে।
নিউ ইয়র্ক স্টেট আইন অনুযায়ী, ই-বাইক চালকদের বয়স কমপক্ষে ১৬ বছর হতে হবে এবং হেলমেট পরা বাধ্যতামূলক।
 

শেয়ার করুন: