ছবি: সংগৃহীত
নিউইয়র্কের গভর্নর ক্যাথি হোচুল ঘোষণা করেছেন, নিউইয়র্কের ‘স্কুল ট্যাক্স রিলিফ’ কর্মসূচির আওতায় চলতি গ্রীষ্ম ও শরৎকালে পুরো অঙ্গরাজ্যের প্রায় ৩০ লাখ বাসিন্দা ২ বিলিয়ন (২০০ কোটি) ডলারের বেশি কর ছাড় পাবেন।
‘স্টার’ কর্মসূচিটি মূলত নিউইয়র্ক স্টেটের যোগ্যতাসম্পন্ন বাড়িওয়ালা এবং সিনিয়র সিটিজেনদের সম্পত্তি করের ক্ষেত্রে ছাড় বা আর্থিক সুবিধা দিয়ে থাকে।
গভর্নর হোচুল বলেন, “গ্রীষ্মের শুরু মানেই লাখ লাখ নিউইয়র্কবাসীর জন্য ‘স্টার’ কর ছাড়ের মৌসুমের সূচনা। কর রেয়াত ও জ্বালানি রিবেট থেকে শুরু করে আমাদের বর্ধিত চাইল্ড ট্যাক্স ক্রেডিট এবং মধ্যবিত্তদের জন্য কর কমানো, সবকিছুর মাধ্যমে আমরা নিউইয়র্কবাসীদের পকেটে অর্থ ফিরিয়ে দেওয়ার প্রচেষ্টা অব্যাহত রেখেছি।”
চলতি বছর কিছু ‘স্টার’ সুবিধাভোগী কর মওকুফের আকারে এই সুবিধা পেলেও, একটি বড় অংশ এই গ্রীষ্ম ও শরতে সরাসরি ডাকযোগের (মেইল) মাধ্যমে কর রেয়াত বা রিফান্ড চেক পাবেন।
‘স্টার’ ট্যাক্স ক্রেডিটের যোগ্যতাসম্পন্ন বেশির ভাগ বাড়িওয়ালা ৩৫০ থেকে ৬০০ ডলারের চেক পাবেন। অন্যদিকে, ‘এনহ্যান্সড স্টার’ ট্যাক্স ক্রেডিটের যোগ্যতাসম্পন্ন বেশিরভাগ প্রবীণ নাগরিক ৭০০ থেকে ১,৫০০ ডলারের চেক পাবেন।
অ্যাসেম্বলি স্পিকার কার্ল হেস্টি বলেন, ‘এই ২ বিলিয়ন ডলারের কর ছাড় আমাদের পরিবার এবং প্রবীণ নাগরিকদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এমন একটি সময়ে যখন নিউইয়র্কবাসী জ্বালানি তেলের উচ্চ মূল্য এবং ক্রমবর্ধমান ইউটিলিটি (গ্যাস-বিদ্যুৎ) খরচের মুখোমুখি, তখন এই স্টার কর্মসূচি তাদের পকেটে অর্থ ফিরিয়ে দেবে। আমরা নিউইয়র্কের পরিবারগুলোকে অগ্রাধিকার দিতে এবং আমাদের অঙ্গরাজ্যকে আরো সাশ্রয়ী বাসযোগ্য স্থান হিসেবে গড়ে তুলতে সরকারি অংশীদারদের সাথে কাজ করে যাব।’
ইতোমধ্যে ডাকযোগে চেক পাঠানো শুরু হয়েছে এবং পুরো অঙ্গরাজ্যজুড়ে গ্রীষ্ম ও শরৎকালজুড়ে এই প্রক্রিয়া চলবে। স্টার সুবিধাভোগীরা তাদের চেক ট্র্যাক করতে বা সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে অর্থ জমা (ডাইরেক্ট ডিপোজিট) নেওয়ার জন্য হু.মড়া/ঝঞঅজ ওয়েবসাইটটিতে ভিজিট করতে পারেন।
স্থানীয়ভাবে, নিউইয়র্ক সিটি তার আওতাধীন কাউন্টিগুলোর ৪ লাখ ৭৪ হাজার সুবিধাভোগীর জন্য ১৪৯.৭ মিলিয়ন (১৪ কোটি ৯৭ লাখ) ডলার পাবে।
‘স্টার’ ক্রেডিট কর্মসূচিতে নিবন্ধিত যোগ্য বাড়িওয়ালারা তাদের স্কুলের কর পরিশোধের নির্ধারিত শেষ তারিখের আগেই এই স্টার চেক হাতে পেয়ে যাবেন।

















