ছবি: সংগৃহীত
নিউইয়র্ক সিটির স্কুলগুলোতে যেকোনো কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই টুল চালুর আগে সেটির ‘পক্ষপাতহীনতা ও সাম্যতা’ যাচাইয়ের ছাড়পত্র নেওয়া বাধ্যতামূলক করছে শিক্ষা দফতর (ডিওই)। পারসুইট-এর এক প্রতিবেদন এ তথ্য জানানো হয়েছে।
এ নিয়মটি মার্কিন যুক্তরাষ্ট্রের বৃহত্তম স্কুল ডিস্ট্রিক্টে কর্মরত অথবা নতুন প্রবেশ করতে ইচ্ছুক এডটেক (শিক্ষাপ্রযুক্তি) কোম্পানিগুলোর জন্য একটি সুনির্দিষ্ট কমপ্লায়েন্স বা শর্তের সীমা নির্ধারণ করে দিয়েছে। ২০২৬ সালের জুনের মধ্যে এ সংক্রান্ত একটি পূর্ণাঙ্গ নীতিমালা (প্লেবুক) প্রকাশের কথা রয়েছে, যা এই শিল্পের জন্য প্রস্তুতি নেওয়ার একটি নির্দিষ্ট সময়সীমা বেঁধে দিচ্ছে।
এডটেক খাতের কেন্দ্রে চলে আসছে সুশাসন
পারসুইট-এর মতে, যেসব টুল পক্ষপাতহীন ও সাম্যপূর্ণ ফলাফল প্রমাণ করতে ব্যর্থ হবে, সেগুলোকে এই শিক্ষাব্যবস্থা থেকে বাদ দেওয়া হবে। এই কঠোর যাচাই প্রক্রিয়াটি সব ধরনের এআই টুলের ক্ষেত্রেই প্রযোজ্য হবে এবং কোনো ক্যাটাগরিকেই এই পর্যালোচনার বাইরে রাখা হয়নি।
এই শর্ত পূরণে কোম্পানিগুলোকে যা করতে হবে
কারিগরি সামঞ্জস্য বা ডেটা গোপনীয়তার মানদ- পূরণের চেয়ে একটি প্রাতিষ্ঠানিক পক্ষপাত ও সাম্যতা পর্যালোচনা পাসের চ্যালেঞ্জ সম্পূর্ণ আলাদা। কোম্পানিগুলোকে এখন তাদের এআই মডেলের ট্রেনিং ডেটার নথিপত্র দেখাতে হবে, শিক্ষার্থীদের বিভিন্ন জনমিতিক গ্রুপের ওপর এর কোনো বৈষম্যমূলক প্রভাব পড়ছে কি না তা পরীক্ষা করতে হবে এবং সম্ভবত থার্ড-পার্টি বা ডিস্ট্রিক্ট-নেতৃত্বাধীন অডিটের মুখোমুখি হতে হবে।
এআই গভর্ন্যান্সের এই জোরদার প্রক্রিয়ার পাশাপাশি শিক্ষাগত যোগ্যতা বা সনদ প্রদান ও তা স্বীকৃতির কাঠামোগত পদ্ধতিতেও একটি বড় পরিবর্তন আসছে। পারসুইট উল্লেখ করেছে, দক্ষতা-ভিত্তিক নিয়োগ প্রক্রিয়ার জন্য ডিজিটাল ক্রেডেনশিয়াল (ডিজিটাল সনদ বা যোগ্যতা) এখন একটি মূল অবকাঠামো হয়ে উঠছে, যা এডটেক খাতের ভূমিকাকে ক্লাসরুমের গ-ি ছাড়িয়ে কর্মসংস্থানের ফলাফলের সাথে যুক্ত করছে।
এআই-চালিত শিক্ষাদান এবং যাচাইযোগ্য ডিজিটাল ক্রেডেনশিয়ালের এই সমন্বয় এডটেক প্ল্যাটফর্মগুলোকে দুটি প্রধান প্রাতিষ্ঠানিক অগ্রাধিকারের সংযোগস্থলে দাঁড় করিয়েছে : সাম্যপূর্ণ শিক্ষা প্রদান এবং প্রদর্শনযোগ্য দক্ষতা অর্জন। যেসব কোম্পানি এই দুটি দিকই পূরণ করতে পারবে, তাদের পণ্যের কাজের পরিধি জটিল হলেও প্রাতিষ্ঠানিকভাবে তাদের গ্রহণযোগ্যতা ও মূল্য অনেক বাড়বে।

















