শুক্রবার, ২৯ মে ২০২৬

সাপ্তাহিক নবযুগ :: Weekly Nobojug

ট্রাফিক নিরাপত্তা  সচেতনতা বাড়াতে  ঘোষণা

নবযুগ রিপোর্ট

প্রকাশিত: ২৩:৩৬, ২৯ মে ২০২৬

ট্রাফিক নিরাপত্তা  সচেতনতা বাড়াতে  ঘোষণা

ছবি: সংগৃহীত

নিউইয়র্ক স্টেট গভর্নর’স ট্রাফিক সেফটি কমিটি (জিটিএসসি), রচেস্টার রেড উইংস এবং মনরো কাউন্টির কর্মকর্তারা যৌথভাবে একটি সংবাদ সম্মেলন করবেন। ওই দিন সন্ধ্যায় আয়োজিত ‘ট্রাফিক নিরাপত্তা সচেতনতা রজনী’-এর ম্যাচের আগে এই সংবাদ সম্মেলনটি অনুষ্ঠিত হবে, যেখানে ভারপ্রাপ্ত কমিশনার ক্রিশ্চিয়ান জ্যাকস্ট্যাড ম্যাচের প্রথম বলটি (ফার্স্ট পিচ) ছুড়ে খেলার আনুষ্ঠানিক উদ্বোধন করবেন।

এছাড়া, জিটিএসসি মনরো কাউন্টিতে ২৮ মে থেকে ৩১ মে পর্যন্ত একটি বিশেষ আইন প্রয়োগকারী অভিযানের অর্থায়ন করছে; যেখানে মূলত অতিরিক্ত গতি, মদ্যপ বা নেশাগ্রস্ত অবস্থায় গাড়ি চালানো এবং বেপরোয়া ড্রাইভিংয়ের ওপর বিশেষ নজর দেওয়া হবে।
সেমিনারে উপস্থিত থাকবেন যারা : ক্রিশ্চিয়ান জ্যাকস্ট্যাড, ভারপ্রাপ্ত কমিশনার, নিউ ইয়র্ক স্টেট ডিএমভি (ঘণঝ উগঠ)
নাওমি সিলভার, প্রেসিডেন্ট, সিইও (ঈঊঙ) এবং সিওও, রচেস্টার রেড উইংস
অ্যাডাম বেলো, মনরো কাউন্টি এক্সিকিউটিভ (প্রশাসনিক প্রধান)
জেমি রোমিও, মনরো কাউন্টি ক্লার্ক
মনরো কাউন্টি শেরিফ অফিস, রচেস্টার পুলিশ এবং মনরো কাউন্টির অন্যান্য আইন প্রয়োগকারী সংস্থার প্রতিনিধি।
 

শেয়ার করুন: