মঙ্গলবার, ২৬ মে ২০২৬

সাপ্তাহিক নবযুগ :: Weekly Nobojug

নিউইয়র্ক সিটির বাসিন্দাদের রক্ষায় নতুন উদ্যোগ

ই-বাইকের গতি হচ্ছে ১৫ মাইল

নবযুগ রিপোর্ট

প্রকাশিত: ২২:৩১, ৬ জুন ২০২৫

ই-বাইকের গতি হচ্ছে ১৫ মাইল

ছবি: সংগৃহীত

ই-বাইক, ইলেকট্রিক স্কুটার এবং অন্যান্য পেডাল-চালিত বাণিজ্যিক বাইসাইকেলের জন্য গতিসীমা ঘণ্টায় ১৫ মাইল প্রস্তাব করে একটি আইনের প্রস্তাব করেছেন নিউইয়র্ক সিটির মেয়র এরিক অ্যাডামস।

এক বিবৃতিতে অ্যাডামস বলেন, ‘আমি অনেকবার নিউইয়র্কার এবং তাদের সন্তানদের নিরাপত্তা নিয়ে কথা শুনছি। অনেকেই বলছেন, ই-বাইক ও ই-স্কুটারের গতির কারণে কিভাবে তাদের জীবন ঝুঁকির মধ্যে পড়ছে, তা নিয়ে অভিযোগ আসছে। এজন্য আমাদের প্রশাসন বলছে, যথেষ্ট হয়েছে। আর নয়। আমরা ই-বাইক ও ই-স্কুটারের জন্য ঘণ্টায় ১৫ মাইলের গতিসীমা নির্ধারণ করে দেব। এর মাধ্যমে আমরা আমাদের রাস্তাগুলো নিরাপদ করে ফেলব।’
নগর প্রশাসন জানায়, এই নতুন আইনে মাধ্যমে নগরীকে বিশ্বের অন্যান্য অংশের সাথে সামঞ্জস্যপূর্ণ করে তোলা হবে। বিশেষ করে ইউরোপিয়ান ইউনিয়নের সাথে মিল থাকবে।
এক বিবৃতিতে ট্রান্সপোরটেশন কমিশনার ওয়াইদানিস রডরিগেজ বলেন, ‘নিউইয়র্কের প্রতিটি মানুষ যাতে নিরাপদে চলাচল করতে পারে সেজন্য এখানকার রাস্তায় চলাচলকারী প্রতিটি যানের গতি নিয়ন্ত্রণের মধ্যে থাকবে।’
এই লক্ষ্যে নতুন আইনটি পাস করার জন্য সিটি কাউন্সিলকে অনুরোধ করছেন মেয়র অ্যাডামস।
তিনি বলেন, এই আইন বাস্তবায়িত হলে আমাদের ডেলিভারি ওয়ার্কার, ব্যাটারি ও ট্রাফিক সেফটি আরো উন্নত হবে। 
তিনি বলেন, রাইডার ও পথচারী উভয়ের সুরক্ষা আরো বাড়ানোর জন্য নগর কর্তৃপক্ষ পার্কগুলোতে আরো বেশি করে দৈহিক সুরক্ষা ব্যবস্থা স্থাপন করবে।
 

শেয়ার করুন: