শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬

সাপ্তাহিক নবযুগ :: Weekly Nobojug

বাংলাদেশ সোসাইটির নির্বাচনী আগামী রোববার

রণে প্রস্তুত সেলিম-আলী ও কুনু-ফিরোজ পরিষদ

নবযুগ রিপোর্ট

প্রকাশিত: ১৩:৫০, ২৩ অক্টোবর ২০২৬

রণে প্রস্তুত সেলিম-আলী ও কুনু-ফিরোজ পরিষদ

ছবি: সংগৃহীত

বাংলাদেশ সোসাইটির বহুল আলোচিত নির্বাচন অনুষ্ঠিত হবে ২৫ অক্টোবর রোববার। নিউইয়র্ক সিটির উডসাইড, ওজোনপার্ক, ব্রুকলিন, ব্রঙ্কস ও জ্যামাইকার ৫টি কেন্দ্রে সকাল ৯টা থেকে ভোট গ্রহণ চলবে টানা রাত ১০টা পর্যন্ত। সাত সদস্যের নির্বাচন কমিশন একটি অবাধ নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের জন্য সর্বাত্মক চেষ্টা করছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার আবু নাসের।

এবারের নির্বাচনে সোসাইটির ৩৫ সহস্রাধিক সদস্য তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। বাংলাদেশ সোসাইটির ইতিহাসে রেকর্ড সংখ্যক ভোটারের এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে দু’টো প্যানেল।
সোসাইটির বর্তমান কমিটির সভাপতি আতাউর রহমান সেলিম ও সাধারণ সম্পাদক মোহাম্মদ আলীর নেতৃত্বে ২১ জন প্রার্থীর একটি পূর্ণাঙ্গ প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করছে। অপরদিকে সোসাইটির প্রাক্তন সভাপতি আজমল হোসেন কুনু ও ফিরোজ আহমেদের নেতৃত্বে নির্বাচনে লড়ছে আরেকটি প্যানেল। এছাড়া সাধারণ সম্পাদক পদে এককভাবে লড়ছেন রাব্বী সৈয়দ। আসন্ন নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশ সোসাইটিতে পরিবর্তন আসবে এর মেয়াদকালে।
আগামী কমিটি হবে দু’বছরের পরিবর্তে তিন বছরের জন্য। এদিকে নির্বাচনী প্রচারণা এখন তুঙ্গে। প্রায় দুই মিলিয়ন ডলারের এই নির্বাচনী প্রচারণার ব্যাপকতা ছাড়িয়ে গেছে অতীতের সকল রেকর্ড। নিউইয়র্ক সিটির বাংলাদেশী পাড়া পোষ্টার ব্যানারে সওলাব। প্যানেল ভিত্তিক মতবিনিময় সভা এখন পরিণত হয়েছে জনসভায়। উভয় প্যানেল তাদের চটকদার ইস্তেহার দিয়েছে। 
প্রতিটি প্যানেল থেকে প্রত্যেক ভোটারের ঠিকানায় চিঠি পাঠিয়েই বসে নেই তারা, অনেক প্রার্থী ভোটারের দরজায় নক করছেন, ফোন কলও চলছে সমান তালে। উভয় প্যানেলের ইস্তেহার গতানুগতিক বলে মন্তব্য করছেন অনেক ভোটার। ইস্তেহারে যেমন নতুন কোন সংযোজন নেই, তেমনি নেই পরিকল্পনা বাস্তবায়নের সুনির্দিষ্ট দিক নির্দেশনা। এসব নিয়ে চলছে বিচার বিশ্লেষন। নির্বাচনে বিপুল অংকের অর্থ ব্যয়ের বিষয়টি নেতিবাচক বার্তা দিচ্ছে কমিউনিটিতে। প্যানেল দু’টোর মধ্যেও প্রার্থীদের যোগ্যতা, অভিজ্ঞতা সহ নানা বিষয়ে চলছে বাক-বিতন্ডা ও পরস্পর বিরোধী মন্তব্য।
বাংলাদেশ সোসাইটির নির্বাচনে প্যানেলের প্রার্থীরা
বাংলাদেশ সোসাইটির অনুষ্ঠেয় আগামী ২৫ অক্টোবর নির্বাচনে দুই প্যানেল থেকে ২১ জন করে মোট ৪২ জন এবং একজন স্বতন্ত্র মিলিয়ে প্রার্থী মোট ৪৪টি মনোনয়নপত্র জমা পড়েছে।দুই প্রতিদ্বন্দ্বী প্যানেল ও জন স্বতন্ত্র মোট প্রার্থী ৪৩ জন।দুই প্যানেল থেকেই ২১ জন করে প্রার্থী মনোনয়নপত্র জমা দিলেও এবারের প্যানেল গঠনে দেখা গেছে বেশ কিছু ভাঙাগড়া। নির্বাচনী উত্তাপ ছড়িয়ে পড়ে মনোনয়ন জমার দিনেই। দুই প্যানেলই সমান সক্রিয় শক্তি প্রদর্শনে। এবার নির্বাচন কমিশনের সদস্যরা হলেন প্রধান নির্বাচন কমিশনার আবু নাসের এবং নির্বাচন কমিশনের সদস্য রুহুল আমিন সরকার, আহবাব চৌধুরী খোকন, বদরুল হোসেন খান, শামসুদ্দীন আজাদ, মিয়া মোহাম্মদ দুলাল ও মিঠু হামিদ। প্রধান নির্বাচন কমিশনার আবু নাসের জানান, এবার নির্বাচনে মোট ৪৮টি মনোনয়নপত্র বিক্রি ও দাখিলÑদুই খাত মিলিয়ে নির্বাচন কমিশনের মোট আয় হয়েছে ১ লাখ ৩৯ হাজার ডলার।
সেলিম-আলী প্যানেল
সেলিম-আলী প্যানেলের প্রার্থীরা হলেনÑসভাপতি আতাউর রহমান সেলিম, সিনিয়র সহসভাপতি মহিউদ্দিন দেওয়ান, সহসভাপতি কামরুজ্জামান কামরুল, সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী, সহসাধারণ সম্পাদক হারুণ অর রশীদ, কোষাধ্যক্ষ নওশাদ হায়দার, সাংগঠনিক সম্পাদক ডিউক খান, সাংস্কৃতিক সম্পাদক অনিক রাজ, প্রচার সম্পাদক রিজু মোহাম্মদ, সমাজকল্যাণ সম্পাদক মনসুর আহমেদ, সাহিত্য সম্পাদক রুমানা আহমেদ, স্কুল ও শিক্ষাবিষয়ক সম্পাদক মাইনুদ্দীন বাবুল, ক্রীড়া সম্পাদক হাসান খান, মহিলাবিষয়ক সম্পাদক শাহনাজ হোসেন, যুব ও আইটিবিষয়ক সম্পাদক জাহাঙ্গীর সরওয়ার্দী এবং কার্যকরী সদস্য উজ্জ্বল বিপুল, সরওয়ার খান বাবু, শামীম আহমেদ, কাজী রবিউজ্জামান, আবদুল মান্নান ও আব্দুল মালেক খান।
স্বতন্ত্র সাধারণ সম্পাদক প্রার্থী সৈয়দ রাব্বী।
কুনু-ফিরোজ প্যানেল
কুনু-ফিরোজ প্যানেলের প্রার্থীরা হলেনÑসভাপতি আজমল হোসেন কুনু, সাধারণ সম্পাদক ফিরোজ আহমেদ, সিনিয়র সহসভাপতি দুলাল বেহেদু, সহসভাপতি আবুল কালাম ভূঁইয়া, সহসাধারণ সম্পাদক নওশাদ হোসেন, কোষাধ্যক্ষ মফিজুল ইসলাম ভূঁইয়া রুমি, সাংগঠনিক সম্পাদক জামিল আনসারী, সাংস্কৃতিক সম্পাদক রুশদী আহমেদ চৌধুরী, প্রচার সম্পাদক সাঈদ গাউছুস আলম, সমাজকল্যাণ সম্পাদক কয়েস আহমেদ, সাহিত্য সম্পাদক বাবুল আকতার, ক্রীড়া সম্পাদক মোর্শেদ আলম, স্কুল ও শিক্ষাবিষয়ক সম্পাদক মাঈন উদ্দীন নাটু, মহিলাবিষয়ক সম্পাদক মেহের বেগম চৌধুরী, যুব ও আইটিবিষয়ক সম্পাদক কাজী হাসান এবং কার্যকরী সদস্য সিরাজুদ্দৌলা হক (বাশার ভূঁইয়া), এবি সিদ্দিক পাটোয়ারি, প্রফেসর আব্দুল বাসির, মাছুদুল হক সানু, মোহাম্মদ কায়সার আলম ও মোহাম্মদ এম ইসলাম (মনিরুল ইসলাম)।
জিপ কোডের ভিত্তিতে ভোটকেন্দ্র নির্ধারণ
কমিশন জানিয়েছে, ভোটারদের প্রকাশিত জিপ কোডের তালিকা অনুযায়ী নিজ নিজ নির্ধারিত কেন্দ্রে ভোট দিতে হবে। এক কেন্দ্রের ভোটার অন্য কেন্দ্রে ভোট দিতে পারবেন না। তাই নির্বাচনের আগেই নিজেদের ভোটকেন্দ্র নিশ্চিত করার জন্য ভোটারদের প্রতি আহ্বান জানানো হয়েছে। ভোট দেওয়ার সময় ছবিসংবলিত বৈধ পরিচয়পত্র প্রদর্শন বাধ্যতামূলক। ড্রাইভিং লাইসেন্স, স্টেট আইডি, নিউইয়র্ক সিটি আইডি, গ্রিন কার্ড, ওয়ার্ক অথরাইজেশন কার্ড অথবা পাসপোর্ট পরিচয়পত্র হিসেবে গ্রহণ করা হবে। পরিচয়পত্রে থাকা নাম ও জন্মসাল ভোটার তালিকার তথ্যের সঙ্গে মিলতে হবে।ভোটকেন্দ্রের ২০০ ফুটের মধ্যে নির্বাচনী প্রচারণা, পোস্টার-ব্যানার লাগানো ও লিফলেট বিতরণ নিষিদ্ধ করা হয়েছে। কেন্দ্রের আশপাশে মাইক বা অন্য কোনো শব্দসৃষ্টিকারী যন্ত্র ব্যবহারও নিষিদ্ধ। ’
 

শেয়ার করুন: