শুক্রবার, ২৪ জুলাই ২০২৬

সাপ্তাহিক নবযুগ :: Weekly Nobojug

বিপুল পরিমাণ অতিথির অংশগ্রহণ

নিউইয়র্ক সিনিয়র এডাল্ট ডে  কেয়ারের বর্ণিল বনভোজন

নবযুগ রিপোর্ট

আপডেট: ২২:২৫, ২৪ জুলাই ২০২৬

নিউইয়র্ক সিনিয়র এডাল্ট ডে  কেয়ারের বর্ণিল বনভোজন

ছবি - নবযুগ

নিউইয়র্ক সিটির বয়স্কদের সেবাদানকারী প্রধান ও বিশ্বস্ত প্রতিষ্ঠান নিউইয়র্ক সিনিয়র সোস্যাল এডাল্ট ডে কেয়ারের বর্ণিল বনভোজন অনুষ্ঠিত হয়েছে।

গত ২০ জুলাই, রোববার লং আইল্যান্ডে ছায়া ঘেরা হ্যাম্পস্টেট লেক স্টেক পার্কে এ বনভোজনের আয়োজন করা হয়। বনভোজনকে কেন্দ্র করে পার্কের প্যাভেলিয়ন ওয়ানকে বর্ণিল সাজে সাজানো হয়। প্যাভেলিয়নের প্রবেশ পথ থেকে শুরু করে প্রায় সবখানে রঙিন ফেস্টুন ও ব্যানার দিয়ে সজ্জিত করা হয়। অপরুপ সাজ-সজ্জা দেখে আমন্ত্রিত অতিথিরা আয়োজকদের প্রশংসা করেন। 
বনভোজনে প্রতিষ্ঠানের সেবা গ্রহিতা, কর্মকর্তা-কমচারী ও আমন্ত্রিত অতিথিসহ প্রায় চার শতাধিক কমিউনিটির নেতৃত্বস্থানীয়রা অংশ নেন। সকাল দশটা থেকে বিকেল ৬টা পর্যন্ত নাচ, গান, আবৃত্তিসহ নানা ইভেন্টে ভরপুর ছিল বনভোজনস্থল। সকালের নাশতা, দুপুরের খাবারে ছিল উপভোগ্য। 
ফিতা কেটে বনভোজনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন নিউইয়র্ক সিনিয়র স্যোসাল এডাল্ট ডে কেয়ারের সিএফও জাহিদ আলম। বনভোজনের প্রধান অতিথি ছিলেন প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী ও বিশিষ্ট ব্যবসায়ী শাহনেওয়াজ। বিশেষ অতিথি ছিলেন গোল্ডেন এজ হোম কেয়ারের ভাইস প্রেসিডেন্ট রানো নেওয়াজ, সাপ্তাহিক নবযুগ সম্পাদক শাহাব উদ্দিন সাগরসহ কমিউনিটির বিশিষ্টজনারা। অতিথিগণ শুভেচ্ছা বক্তব্যে আয়োজকদের ভূয়সী প্রশংসা করেন। বনভোজনে ছিল সাংস্কৃতিক পর্ব, খেলাধুলা ও আকর্ষণীয় র‌্যাফেল ড্র।
জাহিদ আলম ও মিসেস জাহিদ আলম বনভোজনে অংশগ্রহণকারী সকলকে শুভেচ্ছা জানান। বনভোজনে নিউইয়র্কের বিভিন্ন স্থান থেকে চারটি বড় বাসে করে সোস্যাল এডাল্ড ডে কেয়ারের সেবা গ্রহীতা ও তাদের পরিবারের সদস্যরে অতিথি হিসেবে বনভোজনে নিয়ে আসা হয়। দিনব্যাপী আয়োজনে সেবা গ্রহীতা বয়স্করা বনভোজনের পরিবেশ, খাওয়া-দাওয়া, সাংস্কৃতিক আয়োজনে উচ্ছ্বসিত ছিলেন। সেবা গ্রহীতাদের অনেকেই গান, আবৃত্তিসহ নানা ইভেন্টে অংশ গ্রহণ করে আকর্ষণীয় পুরস্কার জিতে নেন। সিটির কোলাহল ফেলে একটি দিন সবুজ ও নির্মল পরিবেশে কাটানোর কারণে সেবা গ্রহীতা নারী-পুরুষ প্রতিষ্ঠানের সিএফও জাহিদ আলমসহ সংশ্লিষ্টদের আন্তরিক ধন্যবাদ জানান।

শেয়ার করুন: